৭ মার্চ কলকাতার রাজপথে মিছিলে পা মেলাবেন মমতা

শ্লোগান উঠে গিয়েছে, ‘ও মমতা ও মমতা, ডাকছে তোমায় জনতা।’ আগামী ৭ মার্চ বিকালে কলকাতার বুকে আবারও রাজপথে থাকবেন বাংলার অগ্নিকন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) প্রাক্কালে আবারও কলকাতার(Kolkata) রাজপথে নামতে চলেছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস(International Women’s Day)। ঠিক তার আগের দিন অর্থাৎ ৭ মার্চ(7th March) বিকালে কলকাতায় তৃণমূল(TMC) মহিলা কংগ্রেসের আয়োজিত মিছিলে পা মেলাবেন মমতা। সেদিন মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়ে ওয়েলিংটন মোড় ছুঁয়ে আসবে ধর্মতলার বুকে গান্ধি মূর্তির পাদদেশে। সেখানে মমতা বক্তব্যও রাখবেন। তবে এই মিছিল কোনও কিছু ঘটনার প্রতিবাদে আয়োজন করা হচ্ছে না। এর আগেও মমতা একাধিকবার আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে পা মিলিয়েছেন। কখনও সেই মিছিল হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই, কখনও বা তার প্রাক সন্ধ্যায়। ঠিক এবারেও যেমন প্রাক সন্ধ্যাতেই মিছিল হচ্ছে। তবে এবারের মিছিল আলাদা করে গুরুত্ব পেয়ে যাচ্ছে এই কারণে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন। আর কে না জানে মমতা মানেই মানুষের জনস্রোত। কার্যত এদিন থেকেই শ্লোগান উঠে গিয়েছে, ‘ও মমতা ও মমতা, ডাকছে তোমায় জনতা।’

রাজপথে আন্দোলন করে উঠে আসা বাংলার জননেত্রী নিজে এখনও বার বার রাস্তায় নেমে পড়েন। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোনও কিছুই তাঁকে এখনও মানুষ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারেনি। জেলা সফরে গেলেও তিনি রাস্তায় নেমে পায়ে হেঁটে জনসংযোগ সারেন। বার বার রাজ্যের প্রায় প্রতিটি জেলায় সেই ছবি ধরে পড়ে। আর মমতা রাস্তায় নামলে কার্যত রাজপথ রুদ্ধ হয়ে পড়ে জনস্রোতে, জনসুনামিতে। তা সে কলকাতা হোক কী জেলা। রাস্তার ধারে হাজারে হাজারে আট থেকে আশি দাঁড়িয়ে থাকেন মমতাকে একবারটি নিজের চোখে দেখার জন্য, তাঁকে ছোঁয়ার জন্য, তাঁকে কিছু জানাবার জন্য। মমতাও তাই মিছিলে হাঁটতে হাঁটতে মানুষের কাছে চলে যান। তাঁদের সঙ্গে হাত মেলান, কথা বলেন, কেউ কিছু আর্জি জানালে তা যথাসম্ভব রাখার চেষ্টা করেন। এই কারণেই মমতার ক্রেজ আজও দেশের সব তাবড় তাবড় নেতা থেকে মন্ত্রীর কাছে চরম ইর্ষাণীয়। মমতাই পারেবন বার বার নিরাপত্তার যাবতীয় বাঁধন ভেঙে, যাবতীয় প্রোটোকল ভেঙে মানুষের মাঝে চলে যেতে। সেই ছবি আবারও দেখা যাবে কলকাতার বুকে ৭ মার্চ বিকালে।

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা