পুলিশ ছাড়াও ৩ হাজার পদে নিয়োগের পথে মমতার সরকার

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের নানা দফতরে ৩ হাজার পদে নিয়োগ করা হবে। সিদ্ধান্ত ঢেউচা-পাঁচামি নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য বড় খবর। রাজ্য সরকারের(West Bengal State Government) বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবি রয়েছে দীর্ঘদিনের। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সেই সব শূন্যপদে নিয়োগের পথে হাঁটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল ৪৪০ জন Lower Division Clerk নেওয়া হবে। সেই সঙ্গে ৮৬টি নতুন পদ তৈরি করা হবে দমকলে। এছাড়াও ৫,৪৬৮ জন Community Health Officer বা CHO নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আর সবটাই করা হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই। তবে ক্লার্ক পদে নিয়োগ কিছুটা দেরীতে হতে পারে।

আরও পড়ুন বঙ্গ বিজেপিতে ৮০০ মণ্ডল সভাপতি বদল চলতি মাসেই

গতকালের মন্ত্রিসভার বৈঠকে মধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে আড়াই হাজার কর্মপ্রার্থীর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি রাজ্যের নানা দফতরে আরও ৩ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার যে বৈঠক বসে সেখানে নিয়োগের বিষ্যয়টি ছাড়াও আরও গুরুত্বপূর্ণ বেশ কিচঝু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম হল মালদার গাজোলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য একটি বেসরকারি সংস্থাকে ৯৯ বছরের লিজে ২৮.১১৫ একর জমি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। গাজোলের রাতুল ও মহানগর মৌজায় জমি দেওয়া হচ্ছে ওই সংস্থাকে। সেখানে ইথানল উৎপাদন হবে। ওই কারখানাটি গড়ে উঠলে মালদা জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচুর কর্মসংস্থান হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

আরও পড়ুন অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচী নিয়ে হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর

এর পাশাপাশি বীরভূমের ঢেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতা পরিবারের সদস্যকে পুলিশে চাকরি দিতে ন্যূনতম যোগ্যতায় কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মন্তিসভার বৈঠকে। ঢেউচা- পাঁচামিতে যে সব পরিবার কয়লা খনির জন্য জমি দিয়েছে, তাঁদের জমির ক্ষতিপূরণের পাশাপাশি দেওয়া হচ্ছে বিশেষ পুনর্বাসন প্যাকেজ। সেই প্যাকেজের আওতায় পরিবারের একজন সদস্যকে জুনিয়র পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, চাকরির প্রয়োজনীয় যোগ্যতা অনেকের নেই। এই পরিস্থিতিতে পরিবারগুলি চাকরি পাওয়া থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্যই যোগ্যতার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ভাল খবর আছে সাংবাদিকদের জন্যও। প্রতি জেলায় সাংবাদিকদের সোসাইটিকে বাড়ি তৈরির জন্য ১০ কাঠা করে জমি ১ টাকা সেলামি ও ১ টাকা বাৎসরিক ভাড়ায় দেবে সরকার। কলকাতায় ইতিমধ্যে এই কাজ হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে রাজ্য সরকারের মৎস্যচাষ নীতিও। সরকারি জলাশয়গুলিতে বাণিজ্যিকভাবে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে বলে ঠিক হয়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার