প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের DL.ED’র কোর্স করাবে রাজ্য সরকার

যে সব প্রাথমিক স্কুল শিক্ষকের DL.ED প্রশিক্ষণ নেই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকারই। ফলে তাঁদের চাকরি যাওয়ার আর ভয় থাকছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের(Supreme Court) রায়ে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বাংলার(Bengal) প্রায় ১৬ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষকের(Primary School Teachers) চাকরির ভবিষ্যৎ। কেননা চলতি মাসের প্রথম দিকেই সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছে,এবার থেকে দেশের সব রাজ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন শুধু D.ED ও DL.ED প্রশিক্ষণপ্রাপ্তরা। B.ED প্রশিক্ষণপ্রাপ্তরা সেখানে আবেদন জানাতে পারবেন না। বাংলার প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে চাকরি পাওয়া শিক্ষকদের প্রায় ৮০ শতাংশই B.ED প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, এতদিন ধরে ইন্টারভিউ নেওয়া প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদেরও সিংহভাগ B.ED প্রশিক্ষণপ্রাপ্ত। তবে, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কী হবে, সেটা এখনও কারোর কাছেই পরিষ্কার নয়। এই সমস্যার সমাধান করতেই এবার উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মরত যে সব প্রাথমিক স্কুল শিক্ষকের DL.ED প্রশিক্ষণ নেই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকারই। ফলে তাঁদের চাকরি যাওয়ার আর ভয় থাকছে না।

সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতেই বলে দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন শুধু D.ED ও DL.ED প্রশিক্ষণপ্রাপ্তরা এবং উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে B.ED প্রশিক্ষণপ্রাপ্তদের নিতে হবে। এতদিন NCTE’র নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগেও B.ED প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারতেন। ফলে D.ED ও DL.ED -দের সুযোগ কম হয়ে পড়ত কারণ তাঁরা শুধু প্রাথমিকেই আবেদন করতে পারত। NCTE -এর এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন D.ED ও DL.ED প্রার্থীরা। এই মামলাতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,‘যেহেতু D.ED ও DL.ED ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তাঁদেরই প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ করা উচিত। B.ED ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে। আর সেই রায়ের জেরেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল বাংলার বুকে সাড়ে ১৬ হাজার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরির প্রশ্নটি। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।   

রাজ্যের সব জেলায় প্রশিক্ষণহীন প্রাথমিক স্কুল শিক্ষকদের তালিকা চেয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ২২ আগস্ট রাজ্যের স্কুলশিক্ষা দফতরের অতিরিক্ত সচিব সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতিকে চিঠি দিয়ে এই বিষয়ে জানতে চেয়েছেন। সেইমতো রাজ্যের প্রতিটি জেলায় প্রশিক্ষণহীন শিক্ষকদের নামের তালিকা জোগাড় করা হচ্ছে। ২০২৩-’২৫শিক্ষাবর্ষে তাঁদের DL.ED কোর্স করানো হবে। বাংলার প্রতিটি জেলাতেই এখন কয়েক হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যেমন আছেন তেমনি এক বছরের PTT প্রশিক্ষণ নেওয়া শিক্ষকরাও কর্মরত। এর আগে তাঁদের জন্য এক বছরের ব্রিজ কোর্সের উদ্যোগ নিয়েছিল রাজ্য। তাতে কেউ কেউ এক বছরের ওই কোর্স করলেও অনেকে করেননি। আবার, B.ED কোর্স করে অনেকে প্রাইমারি চাকরি করছেন। তাঁদের ছ’মাসের স্পেশাল কোর্সের উদ্যোগ নিয়েছিল রাজ্য। অনেকে সাড়া দিয়ে কোর্স করেছেন। আবার কেউ কেউ করেননি। পুরোপুরি প্রশিক্ষণহীন, এক বছরের PTT এবং B.ED কোর্স করা শিক্ষক-শিক্ষিকারা ‘প্রশিক্ষণহীন’ বা Untrained Category হিসেবে মাইনে পান। সংসদ সূত্রে জানা গিয়েছে, এখন শুধুমাত্র কোনও প্রশিক্ষণ না থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকা তৈরি করা হবে। PTT, B.ED এবং কোনওরকম ট্রেনিং না থাকা শিক্ষকদের নামের তালিকা রাজ্যে পাঠানো হবে। এদের সবাইকে ২০২৩-’২৫ শিক্ষাবর্ষে DL.ED,  কোর্স করানো হবে। কোনও শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণহীন থাকতে পারবেন না।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম