এই মুহূর্তে

বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করা খেলোয়াড়কে সরকারি চাকরি দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির হয়েছেন বিভিন্ন বিশিষ্ট মানুষজন। রাজনৈতিক জগতের পাশাপাশি হাজির রয়েছেন সাংস্কৃতিক জগতের বিভিন্ন মানুষ। খেলার দুনিয়াই বা পিছিয়ে থাকবে কেন? ধর্নার চতুর্থদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হাজির মালদার এক খেলোয়াড় সুপ্রিয়া দাস ঘোষ। বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করেছেন তিনি। তাই তাঁকে মঞ্চ থেকে সরকারি চাকরি দিলেন তৃণমূল নেত্রী।

মালদার মাটি থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেম খেলতে গিয়েছিলেন। সেখান থেকে জয় পেয়ে মেডেল অর্জন করেছেন। শুধু বাংলাদেশই নয়, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড থেকেও মেডেল জয় করেছেন তিনি। সোমবারই থাইল্যান্ড থেকে ফিরেছেন তিনি। মেডেল হাতে পৌঁছে গিয়েছেন ধর্নামঞ্চে। এরপরে মালেশিয়া ও সিঙ্গাপুরেও তাঁর খেলতে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকেও নিয়ে আসতে পারেন বলে জানালেন সুপ্রিয়া দাস ঘোষ।

এই মঞ্চ থেকেই সুপ্রিয়া দাস ঘোষকে পুলিশের চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, তিনি আগেও অনেককে চাকরি দিয়েছেন। এবার সুপ্রিয়াকেও দিলেন। খেলার পাশাপাশি তিনি যেন কাজটাও করতে পারেন তাঁর ব্যবস্থা করেছেন তৃণমূল সুপ্রিমো। সুপ্রিয়া আমাদের গর্বিত করেছে। তাঁর জন্য আমাদের কিছু অবশ্যই করা উচিৎ। মঞ্চে দাঁড়িয়েই তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ (৯ মার্চ) চতুর্থ দিন। বিভিন্ন রূপে এদিন দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। কখনো তিনি মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গলা মিলিয়েছেন। কখনও তিনি বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। কখনও ‘মানবিক’ রূপ ধরা পড়েছে তৃণমূল সুপ্রিমোর। অসুস্থ মহিলাকে ভিড়ের মধ্যে থেকে কীভাবে বের করে নিয়ে যাওয়া হবে তারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়’, জ্ঞানেশকে ‘লক্ষণরেখা’র পাঠ পড়ালেন মমতা

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

দ্রৌপদীকে কেন স্বাগত জানাতে যেতে পারেননি মমতা, শাহের মন্ত্রককে জানাল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ