‘বেশি স্মার্ট হতে যেও না’, কাকে বললেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ খুললেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। সাফ জানালেন, ‘বেশি স্মার্ট হতে যেও না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। সেই নির্বাচনী যুদ্ধের আগেই কার্যত আদালত যুদ্ধে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা দাবি তুলেছে কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) দিয়ে ভোট করাতে হবে। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) থেকে সুপ্রিম কোর্ট(Supreme Court) একের পর এক মামলা হয়েছে। সর্বশেষ রায় অনুযায়ী রাজ্যে ৮২ হাজার বা তার বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ভোট করাতে হবে। সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানির আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদিন মুখ খুললেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। সাফ জানালেন, ‘বেশি স্মার্ট হতে যেও না।’

আরও পড়ুন রাজীবের পাশে প্রকাশ্যেই মমতা, জবাব দিলেন রাজ্যপালকে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন রাকু পুলিশের ঘেরাটোপেই করাতে চেয়েছিল রাজ্য সরকার। সেই অভিমতে সায় ছিল রাজ্য নির্বাচন কমিশনরেরও। কেননা গত বছরও পুরনির্বাচন হয়েছিল পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে। সেই নির্বাচন ছিল সুষ্ঠ ও শান্তিপূর্ণ। তাই এবারেও কমিশন রাজ্য পুলিশেই আস্থা রেখেছিল। কিন্তু আদালত বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় বাহিনী আনতে বলেছে। এদিন পাটনা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য রাজ্য পুলিশের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলার পুলিশ অন্য কোনও রাজ্যের পুলিশের থেকেই কম নয়। বাংলার পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কিন্তু কেন্দ্র বার বার বাংলার পুলিশকে বঞ্চনা করেছে। ত্রিপুরা বা উত্তরপ্রদেশের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেখা যায় না। যত বাহিনী পাঠানো শুধু বাংলার জন্যই। এসো, কিন্তু বেশি স্মার্ট হতে যেও না। ওরা যত আমাদের ঘাঁটাবে, যত আমাদের পিছনে লাগবে, যত এজেন্সি লাগাবে, মানুষ তার জবাব দেবে। ভোটটা তো দেবে মানুষ। আমরা লড়ে নেব, আমরা জিতে নেব। এভাবে তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলা যাবে না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই