১০০ দিনের কাজের প্রকল্প টাকা চেয়ে আন্দোলন, নির্দেশ মমতার

১০০ দিনের কাজের টাকা ৫ মাস ধরে দিচ্ছে না কেন্দ্র সরকার। বকেয়া টাকার পরিমাণ ৬ হাজার কোটি। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোজা আঙুলে ঘি না উঠলে যে আঙুল বেঁকাতে হয় সেটা রাজপথে আন্দোলন করে বাংলার ক্ষমতার শীর্ষে উঠে আসা বাংলার অগ্নিকন্যা বিলক্ষণ জানেন। আর তাই ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work) কেন্দ্রের টাকা আটকে রাখার ঘটনাকে হাতিয়ার করেই এবার রাজ্যজুড়ে দলের নেতা থেকে কর্মীকে আন্দোলনে নামার নির্দেশ দিয়ের দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন আগামী ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলনে নামতে হবে দলের প্রতিটি সংগঠনকে। দাবি তুলতে হবে, ‘১০০ দিনের কাজের টাকা দাও, কেন্দ্র তুমি জবাব দাও।’ জেলা সফরে বেড়িয়ে রবিবার বিকালেই দূর্গাপুরে(Durgapur) পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি(BJP) ও কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দিয়ে দিলেন দলের নেতা থেকে কর্মীকে।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কেন্দ্র সরকার ৫ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। ডিসেম্বর থেকে টাকা আটকে রেখেছে। সংবিধানে বলা আছে ১০০ দিনের কাজের টাকার ১৫ দিনের মধ্যে দিতে হবে। কিন্তু কেন্দ্র সরকার সেই তাকা আটকে রেখেছে। আমরা বার বার সেই টাকা চেয়েছি। টাকা না পেলে গরীব মানুষগুলোর চলবে কী করে। এমনিতেই আমরা ৯৬ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাব। তার মধ্যে ৬ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা। কেন সেই টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার? আমি দলের কর্মীদের বলছি ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলনে নামুন। দলের সব সংগঠন আন্দোলনে নামবে। প্রাপ্য টাকা না দিলে এই আন্দোলন কেন্দ্রে পৌঁছে যাবে। আগামী ৫ ও ৬ প্রত্যেকটা ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে মিছিল করো। ১০০ দিনের টাকা কেন আটকে রাখা হয়েছে বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও।’

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের