‘Thanks to our Prime Minister’, মোদিকে মমতা

প্রধানমন্ত্রী বিজেপি বিরোধী জোটকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করে দেশজুড়ে প্রবল বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন। তা নিয়েই এবার মুখ খুললেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) প্রকাশ্যেই এবার ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেটাও বাংলার রাজভবনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে। লক্ষ্যণীয় ভাবে সেই সময় মুখ্যমন্ত্রীর মুখ জুড়ে হাসি। নেই রাগের কোনও ছাপ। দেশের প্রধানমন্ত্রীকেও যে এভাবে কটাক্ষ হানা যায়, মক্ষম জবাব দেওয়া যায় সেটাই এদিন দেখিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা। বুঝিয়ে দিলেন ২৪;র যুদ্ধের জন্য দেশের বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট গঠনের বিষয়টি একদমই ভুল নয়। কেননা আগামী দিনে তাঁর হাতেই তো উঠতে চলেছে দেশের দায়িত্ব। এদিন অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী এই বিজেপি বিরোধী জোটকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করে দেশজুড়ে প্রবল বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন। সেই সূত্রেই এদিন বিকালে রাজভবনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। আর তখনই মমতা বুঝিয়ে দিলেন তিনি কেন অগ্নিকন্যা!

আরও পড়ুন নুঙ্গিতে পোষাক শিল্পের হাট বানাচ্ছে মমতার সরকার

এদিন প্রধানমন্ত্রী বিজেপি বিরোধী দলের মহাজোট INDIA-কে তুলনা করেন দেশে নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়া’র সঙ্গে। সেই সঙ্গে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গও। তিনটি ক্ষেত্রেই ‘INDIA’ নাম রয়েছে বলে জানিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। এর উত্তরে আগেই সরব হয়েছেন রাহুল গান্ধি। তিনি ট্যুইট করে জানিয়ে দেন, ‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা INDIA। আমরা মণিপুরের ক্ষত প্রশমণ করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।’ বিকালে মুখ খুললেন মমতা। বেশ ধীর স্থির ভাবে নম্র ভাবে বললেন, ‘Thanks to our Prime Minister। আমার মনে হয় INDIA নামটা ওনার পছন্দ হয়েছে। গ্রহণ করেছে। পাবলিকও গ্রহণ করেছে। তা তোমরা সব সময় প্রশ্ন করো। তো ওনাকে কিছু তো বলতে হবে। তাই বলেছে। INDIA টিমটা যখন খেলতে নামে তখন INDIA INDIA। তখন কী কেউ আর মুজাহিদিন বলে? INDIA টিম। দেশটার নাম কী, INDIA। What is your Motherland? আমরা লিখি INDIA। তো INDIA INDIA INDIA। যত INDIA নামের সঙ্গে যুক্ত করে ওনারা বাজে বাজে কথা বলবে তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের