ব্ল্যাক লিস্টেড প্রোমোটার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

ফ্ল্যাট কিনতে গিয়ে অনেকেই প্রতারিতও হচ্ছেন। ওই সব ঘটনায় জড়িত প্রমোটারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শিল্পপতিদের অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে যে সব রাজ্য জনসংখ্যা এবং জনঘনত্বের দিক থেকে একদম সামনের সারিতে আছে তাদের মধ্যে আছে পশ্চিমবাংলাও(West Bengal)। একই সঙ্গে নানা সমীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে বাংলায় কলকাতা(Kolkata) এবং শহরতলির এলাকায় হু হু করে বাড়ছে জনসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে ফ্ল্যাটের চাহিদাও। শুধু যে বৃহত্তর কলকাতার ক্ষেত্রেই এই ফ্ল্যাটের রমরমা বাড়ছে তাই তাই নয়, রাজ্যের জেলা শহরগুলিতে, মহকুমা শহরগুলিতে, পুরসভা এলাকাগুলিতে, শিল্পাঞ্চলে এই ফ্ল্যাটের চাহিদা হু হু করে বেড়ে চলেছে। এমনকি সমীক্ষার মাধ্যমে এটাও উঠে এসেছে যে গোটা দেশের মধ্যে আবাসনের চাহিদা এবং দাম বৃদ্ধির হার সব থেকে বেশি এই বাংলাতেই। এই অবস্থায় ফ্ল্যাট কিনতে গিয়ে অনেকেই প্রতারিতও হচ্ছেন। এই অবস্থায় সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আবাসন শিল্পের ব্যবসায়ী ও শিল্পপতিদের সম্মেলন CREDAI STATECON 2023 থেকে প্রমোটারদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত ১২ বছরে অভূতর্পূর্ব সাফল্য এসেছে রিয়েল এস্টেট বাণিজ্যে। দিল্লি, বেঙ্গালুরু, মু্ম্বইয়ের চেয়ে কলকাতায় রিয়েল এস্টেটের দাম অনেক বেড়েছে। নির্মাণ ব্যবসায় গত দু’বছরে বাংলায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগও হয়েছে। কিন্তু সেফটি এবং সিকিউরিটির দিকেও এবার আপনাদের একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। একটা মানুষ কত কষ্ট করে টাকা রোজগার করে। সেই টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার(Black Listed Promoters) আছে। আমার পুলিশ কমিশনারের কাছে, এমনকি ডিজির কাছে চিঠি আসে। আমি সেই চিঠি গুলো আপনাদের পাঠিয়ে দেব। আপনারা ব্ল্যাক লিস্টেড করে দেবেন। যারা ফ্ল্যাট করবেন, তাদের অ্যাসুরেন্স দিতে হবে। ফ্ল্যাট কিনতে গিয়ে এক শ্রেণির প্রোমোটারদের প্রতারণার মুখে পড়তে হয় গ্রাহকদের। কাজ চলছে, বলে সময় পেরিয়ে যাওয়ার পরও ক্রেতাদের ফ্ল্যাটের চাবি দিতে চান না অনেক প্রোমোটার। এদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ করতে হবে।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘ফ্ল্যাট কেনার গ্রাহকদের জন্য আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। বড় আবাসনে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা থাকলেও ছোটো বা মাঝারি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তা ছিল না। ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এখন থেকে সব প্রোমোটারকেই তাঁদের নির্মীয়মাণ ফ্ল্যাট ‘রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি’ বা ‘রেরা’তে নথিভুক্ত করার পদক্ষেপ আমরা করেছি। কিন্তু আপনাদেরও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কিছু ঠিকাদার মানুষের সঙ্গে দু’নম্বরি করেন। তাদের ঠেকাতে হবে। প্রয়োজনে আপনারা পুলিশ কিংবা আমাকে সরাসরি জানাতে পারেন।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে