Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মমতার রাস্তাই ভারতের মুক্তির রাস্তা’, দৃপ্ত কন্ঠে ঘোষণা ফিরহাদের

‘মমতার রাস্তাই ভারতের মুক্তির রাস্তা।’ একুশের মঞ্চে এভাবেই সভার সুর বেঁধে দিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১শে জুলাই, রক্তে লেখা এক নাম। ভুলিনি আমরা, ভুলবো না কোনদিন। ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। পায়ে পায়ে পথ হেঁটে, বুক বেঁধে এসেছিল ওরা জানতো না, এ আসাই ওদের শেষ আসা, ঘরে ফিরবে না আর কোনোদিনই তাঁরা। যাদের মনে ছিল প্রতিবাদ, অন্তরেতে ছিল ঘৃণা আর বিদ্বেষ, পুলিশের ক্রোধে আর আক্রোশে যাদের ভবিষ্যৎ হল শেষ। জানলো না যারা কি তাদের অপরাধ কেন তাণ্ডব আর অমানিশার বিভীষিকায়, খুন করা হল গণতন্ত্রের বাঁধ। ফিরবে না আর যারা কোনোদিন, যাদের রক্তে মিশে আছে মোদের রক্তের ঋণ, তাঁদের জন্য আজ আমাদের শপথ নেবার দিন। ভুলবো না মোরা ভুলবো না, প্রতিরোধ মোদের থামবে না। প্রতিরোধের ভাষায় গর্জে উঠবে একদিন আকাশ বাতাস। শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম।’ এই লেখা তৃণমূলের দলীয় মুখপত্রে পকাশিত হয়েছে একুশের সকালে। এই লেখা আদতে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) লেখা একটি কবিতার কিছু অংশ। সেই সুরকেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ(Firhad Hakim) হাকিম বেঁধে দিলেন একুশের মঞ্চে। জানিয়ে দিলেন, ‘মমতার রাস্তাই ভারতের মুক্তির রাস্তা।’

এদিন একুশের(Ekushe July) মঞ্চে ফিরহাদ বলেন, ‘তৃণমূল কংগ্রেস অনেক আন্দোলন করে বাংলাকে(Bengal) সিপিএম মুক্ত করেছে। এই দল আমাদের কারও কাছে নিজেকে জাহির করার জায়গা নয়। যিনি অন্যায়কে রুখে দিতে চান, এটা তাঁর দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁকে বার বার হত্যার ষড়যন্ত্র করছে সিপিএম। বাংলার মানুষের আশীর্বাদে তিনি প্রাণে বেঁচেছেন। আমরা বাংলাকে নিরাপদ রেখেছি। কিন্তু, কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছেন। তারপরেও বঞ্চনার শিকার বাংলা। আমাদের লড়াই মানুষের স্বার্থে, দেশ রক্ষার লড়াই। কোনও অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তাঁর দল। মানুষের পাশে থেকে মানুষের সেবা করা মমতা শিখিয়েছেন। ২৬ দিন অনশন করে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘণ্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না।’

ফিরহাদ বলেন, ‘সিপিএমের গুন্ডারা ওনাকে মেরে মাথার খুলি ফাটিয়ে দিয়েছিল। আর এক সেন্টিমিটার হলে ব্রেন টাচ করে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। তৃণমূল(TMC) নিজেকে জাহির জায়গা করার বস্তু নয়। এই দল কারও কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের বিলাসিতার জায়গা নয় তৃণমূল। এই দল কোনওরকম অন্যায়ের পক্ষে থাকে না। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন, তাঁদের দল এটা। তৃণমূল এমনি এমনি সরকারে আসেনি। তৃণণূল অনেক রক্ত, অনেক আন্দোলন করে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই আমরা বলি এই দল কারও কাছে বিলাসের বস্তু নয়, এই দল অন্যয়ের বিরুদ্ধে দাঁড়ানোর দল। বাংলার মানুষের আশীর্বাদ ও উপরওয়ালার আশীর্বাদে মমতা আজ আমাদের মধ্যে রয়েছে। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টির প্রচেষ্টা রুখতে হবে। মমতাকে বলব তুমি লড়াই করো। তৃণমূলের কর্মীরা তোমার সঙ্গে রয়েছি। বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, সাই, আমরা ভাই ভাই। ভারতকে বোঝাতে হবে, পথ দেখাচ্ছে বাংলা। মমতার রাস্তাই ভারতের মুক্তির রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় দিতে হবে। আমি বলব, দিদি তুমি লড়াই করো। আমরা তোমার পাশে রয়েছি।’

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের