১৬ এপ্রিল অসমে নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে প্রচার করতে এবার রাজ্যের বাইরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলেই অসমে জনসভা করতে যাচ্ছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার জোরকদমে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী।

জানা গিয়েছে, আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে প্রচার শেষ করে অসমে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় প্রার্থীর হয়ে দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। অসমে ১৪টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। সেই চারটি আসন হল কোঁকরাঝাড়, বরপেটা, লখিমপুর ও শিলচর। এই চারটি আসনে প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী। ১৬ এপ্রিলের পর ১৭ এপ্রিলও অসমে থাকবেন তৃণমূল নেত্রী। সেইদিনও দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় শিলচরে ভোট রয়েছে। পাশাপাশি কোঁকরাঝাড় ও বরপেটাতে ভোট রয়েছে আগামী ৭ মে তৃতীয় দফায়। এই সব আসনের কথা মাথায় রেখেই এবার ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বুধবার রাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার নিয়ে বৈঠক করেন তৃণমূলের অসম শাখার নেতা-নেত্রীরা। মমতার নির্বাচনী প্রচার নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন প্রচার করতে। আমরা প্রস্তুত রয়েছি। তৃণমূল নেত্রীর এই কর্মসূচিকে ঘিরে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।‘ এর আগে পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপূর্বের আরেক রাজ্য ত্রিপুরা বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে তৃণমূলকে। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের