ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ভোট একেবারে দোরগোড়ায়। আর মাত্র দু’দিন বাকি প্রথম দফার নির্বাচনের। আদাজল খেয়ে ভোট ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে নেমে পড়েছেন সমস্ত দলের প্রার্থীরা। এবার ২৭ এপ্রিল ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’র শেষ প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যাদবপুর থেকে শুরু করে ভবানীপুরে শেষ হবে মিছিল। টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর এই কেন্দ্রগুলি ছুঁয়ে মিছিল করবেন মমতা।  শেষ মুহুর্তে মহানগরীতে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে রাজ্যের শাসক দল।  

তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ করা হয়েছে। এই দিনই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। ওই দিন দুপুরে যাদবপুরের ৮ বি থেকে মহামিছিল শুরু কথা তৃণমূলনেত্রীর। এই মিছিলে যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর এই কেন্দ্রগুলি ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মার্চ মাস থেকে টানা জেলায় জেলায় ঘুরে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শিবিরের দাবি, গ্রামীণ বাংলার জনসমর্থন স্পষ্ট করে দিয়েছে যে জয়ের বিপুল ধারা তৃণমূলের ঝুলিতেই আসতে চলেছে। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবার কলকাতার রাজপথে নামছেন তিনি। গোটা শহরকে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যাবে। মমতার পদযাত্রা মানেই তিল ধারণের জায়গা না-থাকা। সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাবে এবারেও। তীব্র দাবদাহ উপেক্ষা করেও মমতার মিছিলে মানুষের ঢল নামবে বলেই আশাবাদী নেতৃত্ব।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস