বিচারপতিদের সামনে মিডিয়া ট্রায়াল নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

বৃহস্পতিবার নব মহাকরণে হাইকোর্টকে জায়গা হস্তান্তর করার অনুষ্ঠানে অংশ নিয়ে মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতিদের সামনেই মিডিয়া ট্রায়াল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নব মহাকরণে হাইকোর্টকে জায়গা হস্তান্তর করার অনুষ্ঠানে অংশ নিয়ে মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ‘বন্ধু’ বলে সম্বোধন করে তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বিচারপতিদের সামনে বলেন, ‘মাই মিডিয়া ফ্রেন্ডস, ডন্ট গো ফর মিডিয়া ট্রায়াল।’ সংবাদমাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘প্রকৃত খবর পরিবেশন করুন।’ একইসঙ্গে তিনি বলেন, এমনকি সেই সত্য খবর যদি তাঁর বিরুদ্ধেও হয় তাতেও তিনি কিছু মনে করবেন না। কিন্তু মিডিয়া ট্রায়াল যেন না করা হয়, সে বিষয়ে হাইকোর্টের বিচারপতিদের সামনে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হওয়ার পাশাপাশি এদিন রাজ্যে আরও মহিলা বিচারপতি দেখতে চাই বলে বিচারপতিদের সামনে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন গণতন্ত্রের ভিত শক্ত রাখতে বিচারব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিচারে কখনও একপক্ষ হয় না। বিচার নিরপেক্ষ হয়। মানুষ যখন সবজায়গায় আস্থা হারিয়ে ফেলে তখন মানুষের আস্থা জন্মায় বিচারব্যবস্থা থেকে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংবিধান খুব গুরুত্বপূর্ণ। যদি একটি গ্রহণযোগ্যতা হারায়, তবে অন্যগুলিও গ্রহণযোগ্যতা হারায়। পাশাপাশি এদিন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের (New Secretariate Building) ব্লক বি অংশ হাইকোর্টের কাজের জন্য তুলে দিতে পেরে গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত হাইকোর্টকে জায়গা দেওয়ার জন্য এই ব্লকের ১৯ টি সরকারি দফতর স্থানান্তরিত করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতিদের সামনে মিডিয়া ট্রায়াল নিয়ে মুখ্যমন্ত্রী সরব হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য