আধার বাতিলে ভোট বাতিলের আশঙ্কা মমতার

মমতার আশঙ্কা যে আধার কার্ড বাতিলের জন্য ইচ্ছাকৃত ভাবে এই সময়কেই বেছে নেওয়া হয়েছে যাতে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেট ২০২৪-২৫’র ওপর বক্তব্য রাখতে উঠে এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আধার কার্ড বাতিলের(Aadhar Card Cancelation) প্রসঙ্গটি তোলেন। তাঁর দাবি, সামনের লোকসভা নির্বাচনে(General Election 2024) যাতে মানুষ ভোট দিতে না পারে সেই লক্ষ্যেই এই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আধার কার্ড বাতিল করে দিচ্ছে, নির্বাচনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারেন।’ ঘটনা হচ্ছে, দেশে এখন আধারকার্ডধারী মানুষের সংখ্যা প্রায় ৫০ কোটি। আবার শেষ সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী দেশে ২৪’র নির্বাচনে মোট ভোটার ৯৬.৮০ কোটি। এবার সারা দেশে যদি ১০-১২ কোটি আধার কার্ড রাতারাতি বাড়িতে চিঠি পাঠিয়ে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই ঘটনা কিন্তু লোকসভা নির্বাচনের সময় নানা কেন্দ্রের ফলাফল বদলে দিতে পারে। কেননা যাদের ভোটার কার্ড নেই তাঁদের অনেকেই আধার কার্ড দেখিয়ে ভোট দেন। আর এখানেই মমতার আশঙ্কা, বিজেপি ও কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের হার ঠেকাতেই এই সময়ে বাড়ি বাড়ি আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হচ্ছে।

অন্যদিকে আধার কার্ড চালু করা ও তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা UIDAI’র তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ড বাতিলের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দেশে বহু মানুষ আছে যারা কিনা নিজেদের আধার কার্ড আপডেট করেননি। আধার কার্ড চালু হবার পরে যারা একটি বারের জন্য হলেও নিজের আধার কার্ড আপডেট করেননি, তাঁদের কার্ড ১০ বছরের পুরাতন হলেই তা বাতিলের কথা জানিয়ে চিঠি যাবে। সেই চিঠিই এখন লোকের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে। সেটা যাচ্ছে নিয়মানুসারে। কিন্তু সেই আধার কার্ড বাতিল হলেই যে আবার নতুন করে আধার কার্ড করতে হবে এমন নয়। বাড়ির কাছে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা CSC সেন্টারে গিয়ে নিজের ১০ বছরের পুরনো আধার কার্ডটি আপডেট বা KYC করিয়ে নিলেই তা আবার সক্রিয় হয়ে যাবে। কিন্তু UIDAI’র তরফ থেকে এই কথা বলা হলেও অনেকেই দাবি করছেন যাদের কার্ড বাতিল হয়ে গিয়েছে তাঁরা কার্ডটি আপডেট বা KYC করাতে গিয়ে শুনছেন ভোটের আগে কার্ড আর আপডেট বা KYC করানো যাবে না। যার অর্থ সেই ব্যক্তি বা মহিলা আধার কার্ড দেখিয়ে আর ভোটও দিতে পারবেন না। এখানেই মমতার আশঙ্কা যে আধার কার্ড বাতিলের জন্য ইচ্ছাকৃত ভাবে এই সময়কেই বেছে নেওয়া হয়েছে যাতে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম হয়।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই