নিয়োগ দুর্নীতিতে সাজা মানিক-তাপসের, বাজেয়াপ্ত সম্পত্তি, ফ্রিজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কলকাতা হাইকোর্ট মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ইডি তাপসের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজড করার চিঠি দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নামতে শুরু করে দিল শাস্তির খাঁড়া। একসঙ্গে দুইজনের ওপর। মানিক ভট্টচার্যের(Manik Bhattacharya) ও তাপস মণ্ডলের(Tapas Mondol)। একজনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ও অপরজনের ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। প্রথমজন মানিক ও দ্বিতীয়জন তাপস। মানিক এখন আছেন জেলে আর তাপস সিবিআই হেফাজতে। এবার দুইজনের ওপরেই শাস্তির প্রাথমিক খাঁড়াটাও নামল একই দিনে একই সঙ্গে।  

আরও পড়ুন বিদ্যুতের জরিমানা বহাল, পাড়ায় পাড়ায় বসন্ত বরণ বোলপুরে

মানিকের কী শাস্তি নেমে এল? কেই বা তা দিল? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি। একাধির মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি। তাই এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছেন। দেশে, বিদেশে মানিকের যত সম্পত্তি আছে, তা বাজেয়াপ্ত করবেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED অথবা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা CBI মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। সেই সঙ্গে বিচারপতি এটাও জানিয়ে দিয়েছেন, যত দিন না মানিক জরিমানার টাকা মেটাচ্ছেন, তত দিন পর্যন্ত তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবে তদন্তকারী সংস্থা। সমস্ত সম্পত্তি ১ মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে।

আরও পড়ুন Civic Volunteer-রাও এবার হতে পারবে পুলিশ কনস্টেবল, প্রস্তাব মমতার

তাপসের কী শাস্তি নেমে এল? কেই বা তা দিল? নিয়োগ দুর্নীতিতে তাপসের নাম প্রকাশ্যে আসে বিধায়ক মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর। তাপসের সঙ্গে মানিকের পুত্রেরও নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর বহু বার সিবিআই এবং ইডির দফতরে ডেকে পাঠানো হয় তাপসকে। তিনি যদিও প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের কাছ থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার ঘটনায় তদন্তকারীদের নানা তথ্য দিয়ে আসছেন বলে দাবি করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় শাসকদলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে। পরে তাপসও গ্রেফতার হন। এখন সেই তাপসের ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছে ED। এর মধ্যে ৬টি বিএড কলেজের অ্যাকাউন্টও রয়েছে। তাপসের ব্যক্তিগত অ্যাকাউন্টও রয়েছে। রয়েছে তাপসের কলেজ সংগঠন এবং সংস্থার অ্যাকাউন্টও। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ সংগঠন এবং সংস্থার অ্যাকাউন্টগুলির মাধ্যমেই মানিকের পুত্রের সংস্থার সঙ্গে লেনদেন হয়েছিল। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে সেগুলির লেনদেন বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। সেগুলিতে কয়েক লক্ষ টাকা ছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের