মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জীবনের প্রথম বড় পরীক্ষা, সোমবার  থেকে শুরু মাধ্যমিক।   চলবে ২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নজরদারি। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ । এই আবহে পদ্মপুকুর একটি স্কুলে দেখা গেল এক অন্যচিত্র ।  এদিন সকালে পরীক্ষার্থীদের হাতে  গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন  মনোজ ভার্মা। 

পরীক্ষার্থীদের অভিনন্দন জানান পরই নগরপাল জানান,’ সকলকে ছাত্র- ছাত্রীদের  জানাই শুভেচ্ছা । মাধ্যমিক বোর্ডের গাইডলাইন অনুযায়ী নেওয়া হয়েছে উপযুক্ত  ব্যবস্থা ।  প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ২২ তারিখ পর্যন্ত   থাকছে পুলিশ বাহিনী । পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেইদিকে নজর দেওয়া হচ্ছে।’ একথায় বলা যায়, কড়া নজরদারিতে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা । 

উল্লেখ্য,  আজ অর্থাৎ  ১০ ফেব্রুয়ারি থেকে শুরু  হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । এবার  পরীক্ষা দেবে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী।  এরমধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে । যা ২০২৩ সালের তুলনায়  ৬২ হাজার বেশি ।   রাজ্যের ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা । এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে   মধ্যশিক্ষা পর্ষদ।  শুক্রবারই পর্ষদ সভাপতি  রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘ কোনও পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলার সময় কোনও গ্যাজেট পাওয়া গেলেই বাতিল করে দেওয়া হবে পরীক্ষা ।‘ কঠোর নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ । 

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও