শনিবার থেকে হাওড়া ডিভিশনে ৩২ দিনে বাতিল ৬০টি লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে শুরুর আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এই আবহে এবার পুরনো বছরের শেষ আর নতুন বছরের শুরুতে একাধিক ট্রেন বাতিল করল রেল। আগামিকাল তথা শনিবার থেকে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে প্রায় ৬০টিরও বেশি ট্রেন এবং বহু দূরপাল্লার ট্রেনের রুটও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে, ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার অদূরে নতুন বেনারস রোড ব্রিজের কাজের জন‌্য পাওয়ার ব্লক নেওয়া হবে। শুরুর দিন থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর দ্বিতীয় দফায় ২৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বহু ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হবে।  রেল জানিয়েছে, আপ ও ডাউনে ৩০টি ব‌্যান্ডেল লোকাল বাতিল। আপ ও ডাউনে ২২টি শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে। চারটি করে মোট আটটি বেলুড় মঠ ও শ্রীরামপুর লোকাল বাতিল  থাকবে।

বাতিল ট্রেনগুলির নম্বর হল, ব্যান্ডেল জংশন থেকে হাওড়া পর্যন্ত – ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০, ৩৭২২২, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৫০, ৩৭২৫৪, ৩৭২৬৪, ৩৭২৭৮, ৩৭২৮৮। শেওড়াফুলি থেকে হাওড়া – ৩৭০৪২, ৩৭০৪৪, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২, ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২, ৩৭০৬৪। বেলুড় মঠ থেকে হাওড়া – ৩৭১১২, ৩৭১১৮। শ্রীরামপুর থেকে হাওড়া – ৩৭০১২, ৩৭০১৪। হাওড়া থেকে ব্যান্ডেল – ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২৫৭, ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২০১, ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৭, ৩৭২৮৫। হাওড়া থেকে শেওড়াফুলি – ৩৭০৪১, ৩৭০৪৩, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১, ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১, ৩৭০৬৩। হাওড়া থেকে বেলুড় মঠ – ৩৭১১১, ৩৭১১৭। হাওড়া থেকে শ্রীরামপুর – ৩৭০১১, ৩৭০১৩।

এছাড়াও, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ০৩০৫১ মেন বর্ধমান লোকাল কর্ডলাইন হয়ে চলবে। ডাউনে কুম্ভ, উপাসনা, জনসাধারণ, দ্বারভাঙা, মোকামা, আজিমগঞ্জ, গয়া, রক্সৌল এক্সপ্রেস ওই সময়ে বিভিন্ন স্টেশনে বেশ কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। দূরপাল্লার ট্রেনগুলি ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হতে পারে। এর ফলে গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা দেরি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এর জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?