আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল, জানালেন মুখ্যমন্ত্রী

ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সঙ্গে বুধবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল করবে তৃণমূল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সঙ্গে বুধবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আরও একবার দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকার কথা জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কুস্তিগীরদের এত মেরেছে, দেশের সম্মান মাটিতে লুটিয়ে গেছে। দুপুরে কুস্তিগীরদের সঙ্গে কথা বলেছি আমি। তাঁদের সঙ্গে রয়েছি তা জানিয়েছি। আমরা বলেছি, আপনাদের আমরা পুরো সমর্থন করব। আপনারা যে পদক জিতেছেন তা দেশের জন্য। ওই পদক গৌরবের। আন্দোলনের জন্য আমাদের সংহতি।’ এর পর তিনি বলেন, ‘আগামী কাল ক্রীড়াবিদদের নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এক মিছিল করার নির্দেশ দিয়েছি। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে।’

প্রসঙ্গত যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর শাস্তির দাবিতে দিল্লিতে এক মাসের বেশি সময় ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী দেশের সেরা কুস্তিগীররা। কিন্তু মোদি সরকারের তাঁদের কথায় কর্ণপাত না করায় মঙ্গলবার সন্ধ্যায় কুস্তিগীররা নিজেদের পদক হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেবার কথা ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁদের। তবে আমরা কুস্তিগীরদের পাশে রয়েছি।’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস