ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে পকেট খসছে আমবাঙালির

ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে বাজারে ঢুকে এখন রীতিমত ছ্যাঁকা খেতে হচ্ছে আম বাঙালিকে। ফল, ফুল, সবজি এমনকি দশকর্মার জিনিসেরও দাম বেশ চড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো(Kojagari Lakshmi Puja)। সেই পুজোর আয়োজনে এখন ব্যস্ত মধ্যবিত্ত বাঙালি। অথচ বাজারে পা রাখতেই কার্যত মুহুর্তের মধ্যে উবে যাচ্ছে টাকাপয়সা। কার্যত লক্ষ্মীপুজোর আগে বাংলার বাজারে বাজারে আগুন(High Price) লেগে গিয়েছে। বিশেষ করে ফল(Fruits), ফুল(Flowers) ও সবজির(Vegetables) ক্ষেত্রে। তার জেরে দেখা যাচ্ছে অনেকেই নমো নমো করে ফল‑সবজি কিনে বাড়ির পথে হাঁটা দিচ্ছেন। পাশাপাশি চোখে পড়ছে দশকর্মা সহ পুজোর আনুষঙ্গিক সমস্ত উপাচারের দামও বেশ চড়া। ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে বাজারে ঢুকে পকেটে টান অনুভব করতে হচ্ছে মধ্যবিত্তকে। সেখানে এখন রীতিমত ছ্যাঁকা খেতে হচ্ছে আম বাঙালিকে।

খাস কলকাতায়(Kolkata) ফলের দাম বেশ চড়েছে। আপেল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকা কেজি দরে। নাশপাতি ২৫০ টাকা কেজি, আঙুর ২০০ থেকে ২২০ টাকা, তরমুজ ৪০ টাকা, আনারস প্রতি পিস ৬০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। নারকেল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। এক একটি বড় সাইজের আখের দাম পৌঁছেছে ৪০ থেকে ৫০ টাকায়। শশা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাতাবি লেবুর দর উঠেছে ৩৫ থেকে ৪০ টাকা প্রতি পিস। শিষসহ ডাবের দাম ৬০ টাকা ছুঁইছুঁই। ধানের শিষ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ফুলের দরও কিছু কম থাকছে না। প্রতি পিস পদ্মের দাম এখন ৫০ টাকা ছুঁইছুঁই। গাঁদা ফুলের বড় মালা ৫০ টাকা। ছোট মালা পিস প্রতি ৩০ টাকা। রজনীগন্ধার বড় মালা ১০০-১২০ টাকায় বিক্রি হয়েছে। নাড়ু মোয়ার দরও বেশ বেড়েছে। ছোট নারকেল নাড়ুর ১০ পিসের প্যাকেট বিক্রি হচ্ছে ১৫টাকা করে। তিলের নাড়ুও একই দর। বড় নারকেল নাড়ুর দর উঠেছে ৩০ টাকা প্রতি প্যাকেট। মোয়ার প্যাকেট ১০০ টাকার নীচে নেই।

আসা যাক সবজির দামে। প্রথমেই হাতে ছ্যাঁকা লাগছে ফুলকপির দাম শুনলে। বড় সাইজের ফুলকপি ৫০ টাকার নীচে নেই। কেউ ৬০ টাকা নিচ্ছে তো কেউ ৭০ টাকা। তুলনায় বাঁধাকপি কিছুটা কম। ৪০ থেকে ৫০ টাকা দরে তা বিক্রি হচ্ছে। বেগুন ৭০ থেকে ৮০ টাকা, কুমড়ো ৩০ থেকে ৩৫ টাকা, টম্যাটো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ধনেপাতা ১৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৫০ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি, লাউশাক ২৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি, আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, জ্যোতি আলু ৩০ টাকা প্রতি কিলো, চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কিলো, পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, গাঁটি কচু ৪০ টাকা কিলো, মুলো ২৫-৩০ টাকা কিলো, ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা কিলো এবং ঝিঙা ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।   

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?