ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক, বড়সড় রদবদলের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাংগঠনিক রদবদল ও প্রশাসনিক সংস্কার নিয়ে তৃণমূলের অন্দরের জটিলতা ক্রমে বাড়ছে।  তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মুর্শিদাবাদ সফর থেকে জানিয়ে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের শুরুতে তৃণমূল কংগ্রেসের অতি প্রতীক্ষিত রদবদল হতে পারে । এই রদবদলের আগে কলকাতায় বৈঠকে বসবে তৃণমূল কংগ্রেস ।

দলীয় সূত্রে সামনে এসেছে,  আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেগা বৈঠক অনুষ্ঠিত হবে । আর সেখানেই আলোচনা হবে দলের রদবদল নিয়ে । নাম প্রকাশ্যে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা জানিয়েছেন, এই সাংগঠনিক সভায় রাজ্যের সমস্ত জেলা থেকে তৃণমূলের জেলা, ব্লক এবং শহর প্রেসিডেন্টদের ডাকা হবে। আর সেখানে দলের রদবদল  নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনের আগে দলের কী কী কর্মসূচি রয়েছে বা কে কোন কাজ করবে এই সকল বিষয় ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,  গত কয়েক মাসে দলের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে অন্যতম হল রদবদল। জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত দলের গঠন বা মন্ত্রিসভায় বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।  সম্প্রতি   সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলে,’ দ্রুত হবে রদবদল।‘ এরপরেই সামনে এল ফেব্রুয়ারির শেষেই নেতাজি ইন্ডোরে হতে চলেছে  তৃণমূলের মেগা বৈঠক  ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর