‘নেপালের সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক’, সুশীলা কার্কিকে শুভেচ্ছা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের ঘটনা নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছিলেন শান্তির বার্তাও। বাংলা-নেপালের দুরত্ব খুব বেশি নয়, ভাগাভাগি করে সীমান্তও। নেপালে উত্তেজনার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘সব কিছু শান্ত হোক, প্রতিবেশি ভালো থাকলে আমরাও ভালো থাকব।’ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি সুশীলা কার্কি। তিনি দায়িত্ব নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানালেন শুভেচ্ছা।

নেপালের কুর্সিতে বসার জন্য সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়ে মমতা X হ্যান্ডেলে লিখেছেন, “নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধন লালন করার জন্য উন্মুখ।” ‘জেন জি’ বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে নেপাল। পতন হয় ওলি সরকারের। সেই বদলের চারদিন পর নেপালের দায়িত্বভার এখন সুশীলা কার্কি কাঁধে। অলি সরকারের পতনের পরেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য কার্কি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল ও প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলেরও অনুমোদন পান।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা। তিনিই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ সহ জেন জি আন্দোলনের কোর কমিটির সদস্যরা। ২০১৫ সালে চালু হওয়া নেপালের নয়া সংবিধানের ৬১ ধারা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলা কার্কিকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এর আগে পুষ্পকমল দহাল, শের বাহাদুর দেউবা সহ প্রাক্তন প্রধানমন্ত্রীরা সংবিধানের ৭৬ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের