অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: অরফানঞ্জের পুড়ে যাওয়া মার্কেট নিয়ে কড়া পথে হাঁটার ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার (৭ জুলাই) তিনি বলেন, ‘এলাকায় আমাদের কর্মীরা গিয়েছিল । কিন্তু লোকাল কিছু লোক বিজেপির পতাকা নিয়ে বদমায়েসি করছে। কাজে বাধা দিচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আমরা ফোর্স ব্যবহার করব।’ 

অরফানগঞ্জ মার্কেট নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার মেয়র(Mayor Firhad Hakim) বলেন, ‘মুখ্যমন্ত্রীর (CM) নির্দেশে যে এসওপি আমাকে করার কথা বলা হয়েছিল,তার দ্বিতীয় বৈঠক সোমবার ছিল। আমি প্রথমে বৈঠকে সবাইকে মত দিতে বলেছি। সবই নিজের মতামত দিলে এসওপি তৈরি হবে। ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গিয়েছে। তিনটি শুনানি হওয়ার পর এসওপি(SOP) সরকারের কাছে পাঠাব’।  এসওপি-তে স্কুল , মার্কেট ,বাজার, হাসপাতাল সব থাকবে।

এনআরসি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী। তারা সারা দেশে পুলিশ করার জন্য এনআরসি করেছিল। এরা ভারতীয় সংবিধানকে মানছে না। তাই তারা এইসব করছে। কলকাতায় কলেরা আক্রান্ত প্রসঙ্গে মেয়র বলেন, কলেরা অনেক কারণে হয়। বাজারে অগ্নিকাণ্ড প্রসঙ্গে মেয়র বলেন, বিশেষ করে ফায়ার অডিটের উপরে জোর দেওয়া হচ্ছে। এদিকে বর্ষার মরসুমে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে মেয়র বলেন,একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধে। প্রত্যেক শনিবার এবং রবিবার মাইকিং হচ্ছে। এখন ডেঙ্গি ম্যালেরিয়া অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। আরজি কর কাণ্ড(R G Kar) প্রসঙ্গে মেয়র বলেন,আমরা চেয়েছিলাম যে এত জঘন্য অপরাধ ফাঁসি যেন হয়। কিন্তু আদালত সিবিআই দিয়ে দিয়েছে। 

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা