শূন্য কলসি বাজে বেশি, কলকাতা দখল নিয়ে বাংলাদেশকে খোঁচা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে লাগাতার আসছে হুমকি। কিছুদিন আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভি ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন।   আর তা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

শুক্রবার বিবেকানন্দ পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, ‘শূন্য কলসি বাজে বেশি। ভারতের শক্তি সম্পর্কে আইডিয়া আছে? ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। বাংলাদেশের যারা আজকে বড় বড় কথা বলছে ওদের অস্তিত্বটাই ভারতের জন্য। ভারতের মানুষ , ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষের জন্য। এই গ্র্যাটিটিউড টুকু নেই। এটাই আমাদের আফসোস।‘ 

উল্লেখ্য, কিছুদিন আগে  বাংলাদেশের তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, ‘আমরা চার দিনের মধ্যেই কলকাতা, আগরলতলা ও সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি।’  আর এই বক্তব্যের পরেই বিধানসভায় দাঁড়িয়ে বাংলার  মুখ্যমন্ত্রী বলেছিলেন,’ এতটাও হিম্মত আপনার কেন, কারও নেই। যে বাংলা, বিহার, ওড়িশা সব নিয়ে নেবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব। এটা ভাববার কোনও কারণ নেই। ‘ আর এবার কলকাতা দখল নিয়ে সরব হলেন মেয়র।

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের