আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝ রাতে নজির গড়ল মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: মাঝরাতে এক যুবকের কাটা আঙুল জুড়ে নজির গড়ল কলকাতার মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। কোল্যাপসিবল গেটে আটকে ডান হাতের কড়ি আঙুলট আলাদা হয়ে গিয়েছিল। যন্ত্রণায় কাতর যুবক ছুটে যায় হাসপাতালে।

গত ৩০ অক্টোবর প্রায় মাঝরাতে বছর একুশের এক যুবকের ডান হাত থেকে রক্তের ধারা বইছে। ওই অবস্থায় সে এসে হাজির মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জরুরি বিভাগে। ইমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দেখেন যুবকের ডান হাতের কড়ে আঙুল কাটা। এর মধ্য়ে সে কাটা যাওয়া অঙ্গেরও যথাযথ সংরক্ষণ করেছিল। এরপর মাঝরাতে জাক্তারদের প্রচেষ্টায় প্রায় টানা ৬ ঘণ্টার অস্ত্রোপচারে কাটা আঙুল জুড়ে দিয়ে অসাধ্যসাধন করলো হাসপাতাল। অস্ত্রোপচার করেন ডা. অখিলেশকুমার আগরওয়াল।

হাসপাতাল সূত্রে জানানো গিয়েছে, ওই রাতে নরেন্দ্রপুরের বাসিন্দা সাহিলকুমার পাল বাড়ির লিফটের গেটে আঙুল কেটে যায়। মারাত্মক যন্ত্রণা নিয়ে হাজির হন মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সাহিল জানিয়েছে, রাতে অফিস থেকে বাড়িতে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে। তারপরে সোজা হাসপাতালে।

ডা.আগরওয়ালের কথায়, “প্রথমে কাটা আঙুলটি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে বরফের মধ্যে রাখা হয়। একই সময়ে হাতের রক্তক্ষরণ বন্ধ করতে ভালো করে ব‌্যান্ডেজ করা হয়। তার পরেই শুরু হয় কাটা আঙুল জোড়ার কাজ।” ঠিক হুবহ আগের মতোই কাজ করে আঙুল। আট সপ্তাহের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সে। সাহিলের আঙুল স্বাভাবিক হওয়ায় খুশি মেডিকা গ্রুপের জয়েন্ট ম‌্যানেজিং ডিরেক্টর অয়নাভ দেবগুপ্ত।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, মমতাকে বার্তা কানহাইয়া কুমারের

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ