৮ ডিসেম্বর দিল্লিতে সুকান্তের সঙ্গে বৈঠকে অমিত শাহ

আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে। প্রসঙ্গত ওইদিনই গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সেদিনই দুপুরে বাংলা বিজেপির (BJP) সংগঠনের হাল নিয়ে বৈঠক বসতে চলেছেন শাহ।

বিজেপি (BJP) সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে জরুরি ভিত্তিতে সংসদ ভবনে অমিত শাহের (Amit Shah) দফতরে ওই বৈঠক হওয়ার কথা। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রসঙ্গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ রয়েছে। ফল প্রকাশ হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও। সেই দিনই এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে রাজধানীতে রয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বিশেষ বৈঠকেও হাজির ছিলেন। সেই বৈঠকের পর এবার অমিত শাহয়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সুকান্ত মজুমদার। যদিও বৈঠকে কী আলোচনা হবে তা নিয়ে মুখ খোলেননি বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একাধিকবার ডিসেম্বরে ‘কিছু একটা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ডিসেম্বরের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও সেরকম কিছুই ঘটেনি রাজ্য রাজনীতিতে। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে বিঁধে ‘ডিসেম্বর বিপ্লব কোথায়’ বলে কটাক্ষ করেছেন। সেই ‘ডিসেম্বর উত্তাপের’ আবহে চলতি মাসে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি