‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, স্লোগান নিয়ে প্রচারে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্র। এই কেন্দ্র নিয়ে সুব্রত বক্সির অফিসে এক বৈঠক হয়েছে। সেই বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ ভবানীপুর কেন্দ্রের সকল কাউন্সিলররা। মুখ্যমন্ত্রীর ভোটযুদ্ধ নিয়ে রণকৌশল ঠিক করতেই এদিনের বৈঠক। এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। তবে সেটা এখনি প্রকাশ্যে সবটা বলতে রাজি নন। রাজনৈতিক স্ট্র্যাটেজি মেনেই লড়াই হবে। এই বৈঠকের মাঝে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারীর ২৫ হাজার ভোটে জয় পাওয়া মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তাই বলে কি ছাগল হওয়া মানুষের শোভা পায়? ভবানীপুর কেন্দ্রে তাঁকে বাধা দেওয়ার বিষয়টিও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। গণতান্ত্রিকভাবে যে যা করার করবেন। মানুষই শেষ কথা বলবেন। এদিন স্লোগান ওঠে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। গত বিধানসভায় ৫৮ হাজার ভোটে জয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চিত্রটা কিছুটা আলাদা। বহু ভোটারের নাম বাদ গিয়েছে এসআইআরের নামে। সেই বিষয়ে ফিরহাদ হাকিম বলেছেন, বহু মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। জয় আসবেই।

বৃহস্পতিবারের  বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই কেন্দ্র অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই এই কেন্দ্রে প্রচার সেরেছেন তিনি। ২৫ হাজার ভোটে জয় পাবেন বলেছেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের রণকৌশল ঠিক করা হয়েছে। বলা হয়েছে, যেভাবে উন্নয়ন হয়ে, সেই নিরিখেই প্রচার চলবে। বিরোধী কে তা দেখতে রাজি নয় তৃণমূল। ভবানীপুরে স্বাধীনভাবে প্রচার করুক সকলেই। এবার ৬২ হাজার ভোটে জয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর