বড়দিনে মধ্যরাত পর্যন্ত চলবে কলকাতা মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিনে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। আট মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। তবে সারাদিনে সংখ্যায় কম চলবে মেট্রো।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দমদম বা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে ৮টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল নটায়। বড়দিনের দিন অন্যান্যদিনের তুলনায় মেট্রো চলবে সংখ্যায় কম। সেদিন চলবে ১৯৭টি মেট্রো। অন্যান্য দিন ২৮৮টি মেট্রো চলে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে। তবে বড়দিনের দিন সংখ্যায় কম চললেও অনেক বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো। এরফলে অনেক বেশি সময় অন্তর অন্তর স্টেশনে মিলবে মেট্রো। 

অন্যদিকে দক্ষিণেস্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে সকাল ১১টা ১০ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদম ও দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে সকাল ১১টায়। এবারে বড়দিন পড়েছে সোমবার। তার আগে শনি ও রবিবার ছুটি থাকায় অনেক পরিবারই বেড়াতে বেরোন। বড়দিনের দিন সাধারণ মানুষের যাতে যাতায়াতে সুবিধা হয়, সেজন্য বেশি রাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল।

এর আগের দিন ২৪ ডিসেম্বর টেট থাকায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের