১ বৈশাখ ও তার আগের দিনে বদলাচ্ছে মেট্রোর সময়-সূচি

১৪ এবং ১৫ এপ্রিল- বি আর অম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষের জন্য দুই দিন সরকারি ছুটি থাকার কারণে সামান্য বদলাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ এবং ১৫ এপ্রিল- দুই দিন সরকারি ছুটি থাকার কারণে সামান্য বদলাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি। ওই দুই দিন দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে প্রথম ট্রেন চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে।পাশাপাশি, কবি সুভাষের দিকে যাওয়ার দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়।

আগামী ১৪ এবং ১৫ এপ্রিল যথাক্রমে বি আর অম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষ। সেই উপলক্ষে ওই দুই দিন সরকারি ছুটি রয়েছে। য়ার সে কারণেই মেট্রোর সময়সূচিতে সামান্য বদল না হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ১৪ এবং ১৫ এপ্রিল ওই দুই দিন দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম ট্রেন চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে ।  পাশাপাশি, দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন কবি সুভাষের দিকে সকাল সাতটার সময় রওনা দেবে। মেট্রোর প্রথম ট্রেন ছাড়ার বিষয়ে যেমন কিছু বদল আনা হয়েছে তেমনই শেষ মেট্রোর সময়ের ক্ষেত্রেও বদল আনা হয়েছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন কবি সুভাষের দিকে রওনা হবে।  তবে, কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।  রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ ট্রেন ছাড়বে। কোভিড পরিস্থিতি পরবর্তী সময়ে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে যাত্রী নিয়ে। পুরোদস্তুর যাত্রা করছে মহানগরের মেট্রো। আগামী ১৪ ও ১৫ এপ্রিল এই দুই দিন উভয় দিক থেকে ১১৭ টি করে ট্রেন যাতায়াত করবে। দুই দিন মোট ২৩৪ বার ট্রেন চলবে বলে জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা