জোকা-তারাতলা রুটে গড়াবে মেট্রোর চাকা, মিলল ছাড়পত্র

জোকা-তারাতলা (Joka Taratala Metro) রুটে মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিল রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission)।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোকা-তারাতলা (Joka Taratala Metro) রুটে মেট্রো পরিষেবা চালু হতে আর কোনও বাধা রইল না। মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিল রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission)। আগামী তিন মাসের মধ্যে এই রুটে মেট্রো পরিষেবা চালু হবে বলে মনে করা হচ্ছে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি নভেম্বর মাসের গত ১০ তারিখে জোকা তারাতলা মেট্রো রুটের পরিকাঠামো খতিয়ে দেখেছেন রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান। রেলওয়ে সেফটি কমিশনের তরফে এই পর্যবেক্ষণের পর ছাড়পত্র দেওয়া হয়। ওইদিন এই রুটের সব মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার কমিশনার।

প্রসঙ্গত জোকা তারাতলা মেট্রো রুটে কবে থেকে চালু হবে পরিষেবা তা নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন বেহালাবাসী। সেই আবহে মেট্রো সূত্রে জানা গেল, ছাড়পত্র দেওয়ার কথা। এর আগে, এই রুটে ট্রায়াল রান করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর আগেই জোকা-তারাতলা মেট্রো লাইনে সাড়ে ৬ কিলোমিটার পথে ট্রায়াল রান করা হয়েছে। এবার সেফটি কমিশনারের ছাড়পত্র মিলল। জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়েছিল গত ১৬ সেপ্টেম্বর। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে মেট্রো ছোটানো হয়েছিল এই রুটে। জোকা-তারাতলা মেট্রো রুটে মোট ছটি স্টেশন রয়েছে। সেগুলি যথাক্রমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। মেট্রো রেল সূত্রে খবর, স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?