আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী চারটি রবিবার মেরামতির কাজের জন্য বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকবে শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের (মহানায়ক উত্তম কুমার) মধ্যে। ওইদিনগুলিতে পাওয়ার ব্লকের জন্য নির্দিষ্ট রুটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে না মেট্রো। তারপর থেকে পরিষেবা স্বাভাবিক হবে। যার মধ্যে আগামী রবিবার অর্থাৎ ১৫ নভেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য ব্লু লাইনে পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। ওইদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট রুটে পরিষেবা বন্ধ থাকবে। তারপরে পুরো ব্লু লাইনে চালু হবে পরিষেবা। আজ, শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানাল মেট্রো কর্তৃপক্ষ।

আরও পডুন: মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

কোন কোন রবিবার শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের (মহানায়ক উত্তম কুমার) মধ্যে পরিষেবা বিঘ্নিত হবে? মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর বিঘ্নিত হবে পরিষেবা। তবে ওইদিন গুলিতে ব্লু লাইনের বাকি অংশে অর্থাৎ টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে দক্ষিণেশ্বর ও ১৫ নভেম্বর ময়দান থেকে দক্ষিণেশ্বর পরিষেবা স্বাভাবিক থাকবে। এমনকি দিনের প্রথম ও শেষ মেট্রোর ছাড়ার সময়ে কোনও বদল হচ্ছে না। যার ফলে বেশ কয়েকটি রবিবার যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। ইয়েলো (নোয়াপাড়া-জয় হিন্দ এয়ারপোর্ট) ও গ্রিন (হাওড়া ময়দান-সল্টলেক স্টেডিয়াম) লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে ওই দিনগুলিতে। রবিবার ছুটির দিন হওয়ায় অরেঞ্জ (নিউ গড়িয়া-বেলেঘাটা) ও পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট) স্বাভাবিকভাবেই পরিষেবা বন্ধ থাকবে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের