দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

নিজস্ব প্রতিনিধি: বরো চেয়ারম্যান সাধনা বসু করোনায় আক্রান্ত হওয়ার পর এবার কলকাতা পুরসভায় ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বৃহস্পতিবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, স্বপনবাবু এখন বাড়িতেই আছে। তাঁর উপসর্গ বলতে গলায় ব্যাথা রয়েছে। আরও জানা যাচ্ছে, মেয়রের দফতরে কর্মরত আরও এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার শপথ নিয়েছিলেন মেয়র ও মেয়র পারিষদরা। এরপরই বুধবার করোনা আক্রান্ত হন পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান সাধনা বসু। একদিনের মধ্যেই মেয়র পরিষদ (বস্তি উন্নয়ন) স্বপন সমাদ্দার করোনায় আক্রান্ত হলেন। 

সূত্রের খবর, শপথ গ্রহনের পরই তিনি অসুস্থতা বোধ করেন। পুরো অনুষ্ঠানে না থেকেই তিনি বাড়ি ফিরে যান। রাতেই তাঁর জ্বর আসে, সেই সঙ্গে কাশি। এরপরই চিকিৎসকদের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার রিপোর্ট আসতেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁকে মেয়র পারিষদের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে ৪ নম্বর বরো চেয়ারম্যান সাধনা বসু এবং উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক তাপস রায়ও করোনা আক্রান্ত হন। তিনিও নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ