মাতৃদুগ্ধ থেকে জলের মাধ্যমে ছড়াচ্ছে বিষ, শরীরের জন্য কতটা ক্ষতিকারক?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মাতৃদুগ্ধ থেকে খাদ্যবস্তু বা পানীয় জল। সবকিছুর মধ্যে দিয়েই শরীরে ঢুকছে বিষ। খাদ্য ও জলের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিই এর জন্য দায়ী। আর এই মাইক্রো প্লাস্টিকের জেরেই ক্ষতি হচ্ছে মানব শরীরের। এই বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে বিশ্বজুড়ে চরম পরিস্থিতির সৃষ্টি হবে। শনিবার নিউটাউন জৈবহাটে আয়োজিত এক আলোচনা সভায় সাধারণ মানুষকে সতর্ক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও জৈব রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর প্রশান্ত বিশ্বাস। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। হাজির ছিলেন সাংসদ দোলা সেন সহ বহু বিশিষ্ট সমাজকর্মী।

এদিনের আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, নদীর জল থেকে শুরু করে মাতৃদুগ্ধ সর্বত্র মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ ঘটেছে। একদিন বয়সের শিশুও এই বিষের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই বিষয়ে শুধু সতর্ক করা নয় সচেতনতার পথে নামতে হবে সাধারণ স্বাস্থ্য সচেতন মানুষকেই। একদিকে ভেজাল খাদ্য পরিত্যাগ করতে হবে, অন্য দিকে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে।

মাছ, সবজি, ফ্রিজিং খাবার, রেস্টুরেন্টে যেকোনও খাওয়ার নেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে। কৃষি ক্ষেত্রে জৈবসারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়ে কৃষকদের সতর্ক হতে হবে। মাছ, সবজি চাষের সময় কোনো রকম প্রেস্টিসাইড ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বাজারে ব্যবহৃত ফর্মালিন, রাসায়নিক মানবশরীরে বিভিন্ন ক্ষতি করছে। লিভার, কিডনির অসুখ তৈরী করছে। মানুষকে সুস্থভাবে  বাঁচাতে চাইলে সবার আগে কৃষিক্ষেত্রে নজর দিতে হবে। বায়োসারের ব্যবহার বাড়াতে হবে। সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে চাইলে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা