আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্যসাথী কার্ড না নিলেই এফআইআর, হুঁশিয়ারি অরূপ বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মেলেনা বলেই অভিযোগ দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বহুবার কড়া হুঁশিয়ারি দিলেও কাজ হয়নি বলেই অভিযোগ। এবার স্বাস্থ্যসাথী কার্ডে চিকি‍ৎসা পরিষেবা না দেওয়া হলে এফআইআর করা হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। 

বুধবার নিউ গড়িয়ার একটি হাসপাতাল উদ্বোধনে গিয়ে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী বলেন, “অনেক হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দিচ্ছে না। বলে দেওয়া হচ্ছে, কোটা শেষ। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সরাসরি এফআইআর করব। আমি নিজে মন্ত্রী হিসেবে এফআইআর করব। এই অভিযোগ আর কোনওভাবেই মেনে নেব না।”

পাশাপাশি তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলি বাম আমলে ১ টাকায় জমি পেয়েছিল। সেই জমি কোন চুক্তির ভিত্তিতে পেল তা নিয়ে তদন্তের কথাও বলেন মন্ত্রী। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা দিতে চালু করা হয় সাধারণ মানুষের মধ্যে। সরকারি হাসপাতালগুলিতে সেই সুবিধা পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ