শান্তিনিকেতনের সোনাঝুরিতে রং খেলায় নিষেধাজ্ঞা নেই, সুখবর শোনালেন বনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: শান্তিনিকেতনের সোনাঝুরিতে হোলি উৎসব পালন করা যাবে না বলে কোন নির্দেশ বন দফতরের(Forest Department) পক্ষ থেকে জারি করা হয়নি। এই ধরনের যে প্রচার হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। বৃহস্পতিবার বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা(Minister Birbaha Hasda)। রাজ্যের বনমন্ত্রী বলেন, পরিবেশকে রক্ষা করার জন্য বন দফতর সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে। পরিবেশকে বাঁচাতে হবে গাছকে রক্ষা করতে হবে সেটাই মূল লক্ষ্য। যে যেখানে ইচ্ছে হোলি উৎসবে মেতে উঠতে পারে। মাথায় রাখতে হবে, পরিবেশকে রক্ষা করে হোলি খেলতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোনাঝুরিহাটে(Sonajuri) রং খেলা নিষিদ্ধ এই মর্মে বার্তা দেওয়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। একটি ব্যানার টাঙিয়ে লেখা হয়েছিল সংরক্ষিত বনাঞ্চল এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই নির্দেশের পর বিরোধিতায় সরব হয় বিজেপি। বনমন্ত্রীর দাবি বিজেপি সবেতেই রাজনীতির নিশানা খোঁজে। কিছু হলেই রাজ্যের শাসক দলকে মিথ্যাচার করে নিশানা করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে। তার দাবি আমরা সকলেই চাই সবুজ সুরক্ষিত থাকুক সেই জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিজেপি অযথা রাজনীতি করার জন্য এই বিষয়ে রং লাগানোর চেষ্টা করছে। তবে হাতে যেহেতু একদম সময় নেই তাই এ বছর সেভাবে সোনাঝুরিতে দোল উৎসব আয়োজন করতে পারছে না আয়োজকরা।

তবে আগামী বছর বনদপ্তরের সঙ্গে আলোচনা করে সেখানকার ব্যবসায়িক মহল দোল উৎসবের আয়োজন করবে বলে জানা গিয়েছে। এদিকে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.Boalpur) রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, শান্তিনিকেতন বোলপুরের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেতে পারবেন। বোনের পশুপাখি, পরিবেশ সবকিছুর ভারসাম্য বজায় রেখে এবং মহিলাদের সম্মান বজায় রেখে কোন বেআইনি কাজ না করে মানুষ সর্বক্ষণ শুক্রবার দোল উৎসবের মেতে উঠতে পারবেন। প্রশাসন পুরোপুরি সকলের নিরাপত্তার জন্য সজাগ থাকবে। তবে কোন ধরনের অশো বোন আচরণ হলে সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আনন্দের উৎসব ,দোল উৎসব সকলে উপভোগ করুক , অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে চলুক।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং