প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল ১৬ বছরের এক নাবালিকা। চোখে ছিল বিয়ে করে সংসার পাতার স্বপ্ন। কিন্তু সেই প্রেমিকই তাকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত কলকাতার সোনাগাছিতে পৌঁছে যায় ওই কিশোরী। ১০০ ডায়ালে ফোন আসতেই তৎপর হয় কলকাতা পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সোনাগাছির একটি ঘর থেকে নাবালিকাকে উদ্ধার করেন বড়তলা থানার পুলিশকর্মীরা।

এই ঘটনায় নাবালিকার প্রেমিক বাবুল ওরফে সফিকুল মোল্লা (২০) এবং তার সঙ্গী শাহরুখ ওরফে সাহারুল লস্কর (৩৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ ১০০ ডায়ালে ফোন আসে। পরে চাইল্ড হেল্পলাইনেও ইমেল করে একই অভিযোগ জানানো হয়। বলা হয়, এক নাবালিকাকে সোনাগাছিতে নিয়ে আসা হয়েছে। খবর পেয়েই তল্লাশিতে নামে বড়তলা থানার পুলিশ। দুর্গাচরণ মিত্র স্ট্রিটের ১৯ নম্বর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। ফোন করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কিশোরীর পরিচয়ও নিশ্চিত করেন তদন্তকারীরা। উদ্ধারের পর মহিলা পুলিশ আধিকারিকের কাছে গোটা ঘটনা জানায় নাবালিকা।

আরও পড়ুনঃ মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

পুলিশ জানতে পারে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গেই বাড়ি ছেড়ে কলকাতায় এসেছিল সে। অভিযোগ, কলকাতায় এনে সোনাগাছির শাহরুখের কাছে তাকে বিক্রি করে দেয় বাবুল। এর পরেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারা, POCSO Act এবং Immoral Traffic (Prevention) Act, 1956-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ