মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় আলাপ, ধীরে ধীরে ঘনিষ্ঠতা, তারপর সেই সম্পর্ককেই হাতিয়ার করে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  হানি ট্র্যাপে পা দিয়েছেন ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার।  প্রতিরক্ষার গোপন তথ্য পাচারের অভিযোগে  ওই বায়ুসেনা কর্তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।  

অভিযোগ, এক মহিলার সঙ্গে অনলাইনে যোগাযোগের পর তাঁর কাছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য পাঠিয়েছিলেন ওই আধিকারিক। ঘটনাটির সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা চক্রের যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার সঙ্গে পরিচয় হয় উইং কমান্ডারের। প্রথমে চ্যাটের মাধ্যমে কথাবার্তা শুরু হলেও পরবর্তীতে নিয়মিত ভিডিও কল হতে থাকে। ধীরে ধীরে ওই মহিলা তাঁর আস্থা অর্জন করেন। এরপর সামরিক কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের গতিবিধি ও মোতায়েন সংক্রান্ত তথ্য, ছবি এবং ভিডিও ওই মহিলার কাছে পাঠানো হয়েছিল। এমনকি গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য তথ্যও ডিজিটাল মাধ্যমে পাঠানোর অভিযোগ উঠেছে। ওই মহিলা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

ঘটনায় আরও একটি গুরুতর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা উইং কমান্ডারকে তাঁর এক সহকর্মীর মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে বলেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, সেটি স্পাইওয়্যার বা রিমোট-অ্যাক্সেস ম্যালওয়্যার হতে পারে। এর মাধ্যমে মোবাইলের তথ্য চুরি, অবস্থান শনাক্ত করা কিংবা কথোপকথনে প্রবেশের চেষ্টা করা সম্ভব। তদন্তকারীদের আশঙ্কা, শুধু একজন আধিকারিকের কাছ থেকে তথ্য নেওয়াই লক্ষ্য ছিল না। অন্য প্রতিরক্ষা কর্মীদের ফোন এবং সেখানকার সংবেদনশীল তথ্যেও প্রবেশের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।  

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল