দমদমের আবাসিক বিদ্যালয় থেকে নিখোঁজ ২ ছাত্র, চাঞ্চল্য

ওই স্কুল রেল স্টেশনের সামনেই। ওই স্কুল ৫ তলা বিল্ডিং বিশিষ্ট। ভবনের ৫ তলায় হোস্টেল। আবাসিক ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটির পর গত সোমবার খুলেছিল স্কুল (SCHOOL)। আর ছুটির পরেই নিখোঁজ ২ আবাসিক ছাত্র। বাকি ছাত্ররা ফিরেছিল বোর্ডিংয়ে। তবে ফেরেনি সপ্তম শ্রেণির ২ পড়ুয়া। নিখোঁজ ২ পড়ুয়ার নাম প্রশান্ত বিশ্বাস ও সুজিত রায়। দমদম কুমার আশুতোষ বোর্ডিং (HOSTEL) স্কুলের ঘটনা। স্কুল ছুটি হয়েছিল বিকেল ৪ টা নাগাদ। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ।

বিদ্যালয়ের তরফ থেকে জানা গিয়েছে, সুজিতের বাড়ি প্রিন্স আনোয়ার শাহ রোডে। প্রশান্ত নদিয়ার তাহেরপুরে বাড়ি। এই ঘটনায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে সিঁথি থানায়। প্রশান্তের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিকেল ৫ টায় স্কুলে ফোন করে তাঁরা জানান তাঁদের ছেলেকে পাওয়া যাচ্ছে না। তারপরেই খুঁজতে যান প্রশান্তকে।

ওই স্কুল রেল স্টেশনের সামনেই। ওই স্কুল ৫ তলা বিল্ডিং বিশিষ্ট। ভবনের ৫ তলায় হোস্টেল। আবাসিক ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৫ জন। বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দমদম জিআরপিতে (GRP) বিষয়টা জানানো হয়েছে। নিখোঁজের পরিবারও দেখা গিয়েছে জিআরপির কাছে। বিদ্যালয় ও সংলগ্ন অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এও বলা হয়েছে, এর আগেও এরকম হয়েছে যে পড়ুয়ারা স্কুল থেকে বেরিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, ওই আবাসিক স্কুলের বাকি পড়ুয়ারা আছে। তবে নিখোঁজ ২ পড়ুয়াকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি।

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর