মমতার বাংলাকে শিক্ষাক্ষেত্রে ২৬৫০ কোটি দিলেন মোদি

২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা বাংলার জন্য পাঠাচ্ছে মোদি সরকার। সঙ্গে বাড়তি ২৪৮ কোটি টাকাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। উন্নয়নের চাকা এগিয়ে যাবে নিজের গতিতেই। এমনটাই হওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী(Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার সেই কথাই বলেছেন। দেশের শাসক দলের সেই সব কানে যায়নি। তবে এখন সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। বছর ঘুরলে লোকসভার নির্বাচন(Lokshabha Election)। তাই বাবুদের এবার ঘুম ভেঙেছে। তাও বাংলার স্কুলশিক্ষাক্ষেত্রে(School Education Sector) বরাদ্দ হয়েছে ২ হাজার ৬৫০ কোটি টাকা। কার্যত রাজ্য ও কেন্দ্রের মধ্যে নানা প্রকল্পের বকেয়া টাকা পাঠানোর দাবি ঘিরে উভয় পক্ষের সংঘাতের আবহেই বাংলার শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল মোদি সরকার(Modi Government)। চলতি বছরের জুন মাস থেকে কিস্তিতে কিস্তিতে টাকা জমা পড়বে বলে জানা গিয়েছে। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যও বাড়তি ২৪৮ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। জুনের মধ্যেই প্রথম দফার টাকা আসবে রাজ্যে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর মিলেছে।

আরও পড়ুন Degree আছে, কিন্তু College নেই, তাজ্জব খোদ ED

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। তাই টাকা এলে জোরকদমে কাজ শুরু হবে বলে আশাবাদী রাজ্য শিক্ষা দফতর। রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই অনুমোদন মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন মিলেছে। যদিও পরিকাঠামো উন্নয়ন খাতে যে ২৪৮ কোটির অনুমোদন মিলেছে, তার ৬০ শতাংশ দেবে কেন্দ্র, রাজ্যকে বহন করতে হবে ৪০ শতাংশ। শনিবার রাজ্যের কাছে অনুমোদনের সেই চিঠি এসে গিয়েছে। প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরেই কেন্দ্র ও রাজ্যের সংঘাত চলছিল। ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছিল বলে অভিযোগ করছিল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়ানোর পর সেই নিয়ে সরব হয় বিজেপিও। কেন্দ্রকে চিঠি লিখে টাকা না দেওয়ার আর্জি জানিয়েছেন বলে প্রকাশ্যে নিজেরাই দাবি করতে শুরু করেন বঙ্গ বিজেপির নেতারা।  সেই নিয়ে লাগাতার পারদ চড়ছিল দুই তরফে। বিজেপির অভিযোগ ছিল, কোন খাতে কত খরচ হচ্ছে, তা নিয়ে রাজ্যের তরফে কোনও হিসেব দেওয়া হয় না কেন্দ্রকে। রাজ্যের তরফে যদিও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। সেই টানাপোড়েনের মধ্যেই শিক্ষাখাতে রাজ্যের জন্য বিপুল অর্থে অনুমোদন দিল মোদি সরকার।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের