সভা তো হবে গন্ডায় গন্ডায়, কিন্তু আসন আসবে কত…

আবারও বাংলায় সভার মালা গেঁথে দলকে অক্সিজেন দিতে চাইছেন মোদি-শাহ-নাড্ডারা। কিন্তু প্রশ্ন, তাতে লাভ কী হবে? আসন কটা আসবে? উত্তর অজানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে সময় মাত্র দেড় বছর। তার মধ্যেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের(General Elections 2024) রণদামামা। উনিশের ভোটে বাংলা(Bengal) থেকে এসেছিল ১৮টি আসন। কিন্তু তারপরেও অধরা থেকে গিয়েছে বাংলা দখলের স্বপ্ন। এবার চ্যালেঞ্জ ওই ১৮টি আসন ধরে রাখা নিয়ে। কেননা পায়ের নীচে মাটি গিয়েছে সরে। বাংলার মানুষ নিয়েছে মুখ ফিরিয়ে। যারা বাম শিবির থেকে এসেছিলেন বড় আশা নিয়ে, তাঁরাও একে একে ফিরে যেতে শুরু করেছেন লাল পার্টিতে। নিত্যদিন দল ছাড়ছেন নেতা থেকে কর্মী, সাংসদ থেকে বিধায়কেরা। এই অবস্থায় উনিশের ভোটে জেতা ১৮টি আসন ধরে রাখার প্রশ্নে কার্যত চ্যালেঞ্জের মুখে বঙ্গ বিজেপি(BJP)। তবে তাঁদের এই চ্যালেঞ্জকে কিছুটা হলেও হালকা করতে বাংলায় আসছেন মোদি-শাহ-নাড্ডারা। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত বিজেপির এই ৩ শীর্ষ নেতাকে দিয়ে বাংলায় মোট ৩৮টি সভা করার সিদ্ধান্ত নিয়েছে পদ্মশিবির। কিন্তু প্রশ্ন উঠছে, সভা তো নয় হবে। কিন্তু আসন কী মিলবে?

আরও পড়ুন মমতার পাশে নেই কংগ্রেস, খুশ গেরুয়া শিবির

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকেই বাংলার বুকে কার্যত পদ্মের চাষ করতে নেমে পড়ছেন গেরুয়া শিবিরের নেতারা। শুরুটা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। আগামী ৭ জানুয়ারি তিনি সভা করবেন হুগলি জেলার চণ্ডীতলাতে। তারপর একে একে আসা শুরু করবেন শাহ(Amit Shah) ও মোদি(Narendra Modi)। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, নাড্ডা ও শাহ বাংলায় ১২টি করে সভা করবেন ২০২৩ সাল থেকে ২৪ এর ভোটের সময় পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন মোট ১৪টি। প্রতি ৩টি করে লোকসভা কেন্দ্র নিয়ে মোদির ১টি করে সভা হবে। সে হোক তা নিয়ে কারোর কোনও আপত্তি নেই। কেননা এই ৩জনকেই একুশের ভোটের সময় বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করতে দেখা গিয়েছে। আরও না হয় আকবার করবেন। কিন্তু যে কারণে তাঁরা আসছেন সেই আসন কয়খানি ধরে রাখতে পারবেন তাঁরা, আর নতুন করে কয়টি বা দখল করতে পারবেন, তা নিয়েই এখন প্রশ্ন ঘুরছে বঙ্গ বিজেপিতে।

আরও পড়ুন কেন্দ্রের অম্রুত-২ প্রকল্পের মাধ্যমে ৫১১ কোটির জলপ্রকল্প শিলিগুড়িতে

যে যত খুশি সভা করুন, যেখানে খুশি সভা করুন। কিন্তু আসন বের করা যে খুব শক্ত সেটা মানছেন গেরুয়া শিবিরের নেতারাই। তাঁদের অভিমত, দক্ষিণবঙ্গে জেতা আসনও ধরে রাখা যাবে কিনা সন্দেহ। অর্জুন সিং তৃণমূলে ফিরে গিয়েছেন। আসানসোল আগেই হাতছাড়া। হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম নাগালের বাইরে। বনগাঁ আর রানাঘাটে পরিবর্তনের সম্ভাবনাই বেশি। বর্ধমান-দুর্গাপুরে জামানত বাঁচলেই অনেক। তাই দক্ষিণবঙ্গে বিজেপির সেফ সিট একমাত্র বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া। অধিকারীরা এসেছেন বটে বিজেপিতে, কিন্তু তার জেরে লোকসভায় আসন জেতার খোয়াব অতি বড় অন্ধ ভক্তও দেখেন না। উত্তরবঙ্গে মালদা থেকে বালুরঘাট ও রায়গঞ্জ জোড়াফুলে মজে গিয়েছে। কিছুটা সুবিধা দিতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার আর কোচবিহার। জলপাইগুড়িও কার্যত হাতছাড়া। সেই হিসাবে সারা রাজ্যে মাত্র ৬টি আসন থাকছে বিজেপির জন্য। দেখার বিষয় এই ৬টি আসন পদ্মশিবির মোদি-শাহ-নাড্ডার হাত ধরে দখল রাখতে পারেন কিনা নাকি সবই ঘাসফুলময় হয়ে ওঠে লোকসভায়।

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা