চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের পৃথক নির্বাচন কমিশনের বিলুপ্তি ঘটাতে চান মোদি

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: গত সাড়ে ৯ বছরে বার বার অভিযোগ উঠেছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে এককেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার এবং তাঁর দল বিজেপি(BJP)। এবার লোকসভা নির্বাচনের মুখে নতুন করে সেই অভিযোগ আবারও উঠল। নেপথ্যে ‘এক দেশ এক নির্বাচন।’(One Nation One Election) দেশের সব রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এক সঙ্গে করতে চায় মোদি সরকার। তাতে নাকি অর্থের সাশ্রয় ঘটবে। কিন্তু এবার জানা যাচ্ছে, শুধু লোকসভা-বিধানসভা নয়। সাংবিধানিক ভাবে দেশের সব রাজ্যের নির্বাচন কমিশনগুলির(State Election Commissions) হাতে থাকা পুরসভা-পঞ্চায়েত ভোটকেও এক দেশ এক নির্বাচনের আওতায় আনতে চান মোদি। আর সেই সূত্রে রাজ্যের নির্বাচন কমিশনগুলিকে বিলুপ্ত করার রাস্তাও পরিষ্কার করে নিতে চায় বিজেপি। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, মোদি বা বিজেপি চাইলেও রাজ্যের নির্বাচন কমিশনগুলিকে একলপ্তে বিলুপ্ত করে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে মামলা হবে সুপ্রিম কোর্টে(Supreme Court)।

বর্তমান ব্যবস্থায় প্রতিটি রাজ্যের আলাদা করে নির্বাচন কমিশন রয়েছে যারা সেই রাজ্যের স্থানীয় সায়ত্ত্বশাসন ব্যবস্থার নির্বাচনগুলি করায়। যেমন বাংলায় থাকা রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে রাজ্যের সব পুরসভা, পুরনিগম, ত্রিস্তরীয় পঞ্চায়েত, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ’র নির্বাচন করানোর। সেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের দিনক্ষণ ও ভোটগ্রহণের ব্যবস্থা করে। রাজ্য সরকারই রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করে। এর কোনও ক্ষেত্রেই জাতীয় নির্বাচন কমিশন কোনও রকমের হস্তক্ষেপ করে না। এমনকি সেখানে কেন্দ্র সরকারও কোনও হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এই ব্যবস্থারই বিলুপ্তি চান মোদি ও বিজেপি। তাঁদের লক্ষ্য, দেশে একটাই নির্বাচন কমিশন থাকবে এবং সেখানে তাঁরা তাঁদের পেটোয়া লোকই বসাবেন। তার জন্য ইতিমধ্যেই তাঁরা বিল পাশ করে মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ কমিটি থেকে দুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিকে বাদ দিয়েও দিয়েছেন। এবার নজর রাজ্যের নির্বাচন কমিশনগুলিকে বিলুপ্ত করার।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ