গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ টুটু বসু। গতকাল, সোমবার (১১ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ‘মোহনবাগান রত্ন’। তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, টুটু বসুর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। সেই কারণেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। টুটু বসুর অসুস্থতার খবর পেয়ে পেয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোন করে খোঁজ নিয়েছেন। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যাহ্নভোজের পর ঘুমোতে গিয়েছিলেন টুটু বসু। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ঘুম থেকে উঠছিলেন না তিনি। এরপরই পরিবারের উদ্বেগ বাড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করে ভেন্টিলেশনে রাখা হয়। পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকদের দল।

মোহনবাগান ক্লাবের ইতিহাসে টুটু বসু এক বিরাট অধ্যায়। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত সাল পর্যন্ত তিনি প্রথমবার ক্লাবের সচিবের দায়িত্ব নেন। তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব সামলেছেন টুটু বসু। ২০১৮ সালে ফের তাঁকে সচিব পদে নির্বাচন করা হয়। দায়িত্ব সামলেছিলেন পরবর্তী ২ বছর। এরপর ২০২০-২২ এবং ২০২২-২০২৫, এই দুটি দফায় ফের তিনি ক্লাব সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি ক্লাবের কোনও আনুষ্ঠানিক পদে না থাকলেও সমর্থকদের কাছে টুটু বসুই মোহনবাগানের ‘রত্ন’।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই