আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রফি জিতে রবিবার শহরে ফিরল মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি: আইএসএল জিতে রবিবার সকালে শহরে ফিরল মোহনবাগান। প্রিয় দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। প্রথম বার আইএসএল ট্রফি জিতল মোহনবাগান। ট্রফি জিতে শহরে দল পৌঁছাতেই কলকাতা বিমানবন্দরে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়। জয়ী মোহনবাগান দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) রাজ্যের তরফে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Minster Arup Biswas)।

তিনি বলেন, জয় মোহনবাগান, জয় বাংলা। এদিন মোহনবাগান কর্তা দেবাশীষ দত্ত বিমানবন্দরে বলেন, ” মোহনবাগান সমর্থকদের স্বপ্নপূরণ হলো। মোহনবাগান ভারত সেরা ছিল, আবারও ভারত সেরা হল। সমর্থকদের নাম নিয়ে যে আপত্তি ছিল সেটাও সমাধান হল”।শনিবার আইএসএল ফাইনালে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আই এস এল জেতে মোহনবাগান।

নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে প্রথমবার আইএসএল জিতল মোহনবাগান(Mohon Bagan)। দু’বছর আগে ফাইনালে উঠেও মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল তাদের। এদিন জয়ী দলের তারকা খেলোয়াড়দের মনভবন সমর্থকরা কনভয় করে নিয়ে যায় বিমানবন্দর থেকে। গোটা রাস্তা জুড়ে ছিল মোহন বাগান সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ