কলকাতায় উদ্ধার ৫০ লাখ টাকা, গ্রেফতার ২

টাকা উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার বিকেলে কলকাতার গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। টাকা উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ১৬ নম্বর গনেশ চন্দ্র অ্যাভিনিউতে তল্লাশি অভিযানে যায় গোয়েন্দারা। সেখানে পৌঁছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। দুই সন্দেহভাজনকে একটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন গোয়েন্দারা। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ব্যাগেও তল্লাশি চালানো হয়। সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নোট। গোনার পর জানা যায় সেখানে মোট ৫০ লাখ টাকা রয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ধৃতদের তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। কিন্তু ধৃতরা কোনও সদুত্তর দিতে পারেনি, এমনকি টাকার সপক্ষে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, রাজেশ মল্লিক, ৪০ বছর বয়স তাঁর। আরেক ধৃত ৩২ বছর বয়সী অমিতকুমার দে।পুলিশ জানিয়েছে, রাজেশ কলকাতার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা। অমিত থাকেন সোনারপুরে।

উল্লেখ্য এর আগে ৯ জানুয়ারি কলকাতার স্ট্র্যান্ড রোডে ৪৩ লাখ টাকা নগদ-সহ ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। তার আগে গত ২ জানুয়ারি কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ অভিযানে নেমে এমজি রোড এবং রবীন্দ্র সরণি এলাকা থেকে উদ্ধার করেছিল নগদ ৫৬ লাখ টাকা। বুধবার ফের শহরে উদ্ধার হল ৫০ লাখ টাকা।

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর