কর্মবিরতিতে সামিল হলেন না ৯৬ শতাংশ কর্মচারি

নবান্নের কড়া নির্দেশে কাজ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনশেষে সার্বিকভাবে ফ্লপ হল সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতির (Pen Down) কর্মসূচি। নবান্নে রাজ্য সরকারের ৯৬ শতাংশের বেশি কর্মী কর্মবিরতিতে সামিল হলেন না। সোমবার রাজ্য সরকারের তরফে নবান্নে কর্মীদের উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যেখানে নবান্নের (Nabanna) তরফে জানানো হয়েছে, এদিন কর্মবিরতির ডাক উপেক্ষা করে ৯৬ শতাংশের বেশি কর্মী অফিসে কাজে যোগ দিয়েছেন।

নবান্নের তরফে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে, অন্যান্য কাজের দিনের তুলনায় সোমবার সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার ছিল অনেক বেশি। ৯৬ শতাংশের বেশি কর্মচারি এদিন কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে নবান্ন। অন্যান্য দিনে এত সংখ্যক কর্মী কাজে যোগ দেন না সাধারণত। সোমবার মহাকরণে কর্মীদের উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডাকা কর্মবিরতিতে সামিল হলেন না নবান্নের অধিকাংশ কর্মচারি।

উল্লেখ্য ২০ ও ২১ ফেব্রুয়ারি (February) রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন (Nabanna)।  বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারের কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সোম ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। সেই আবহে রাজ্য সরকারি কর্মচারিদের ওই দু দিন কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় নবান্ন। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ২০ ও ২১ ফেব্রুয়ায়রি রাজ্য সরকারের কর্মীরা কোনও সিএল (Casual Leave) নিতে পারবেন না। যারা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাদের চাকরি জীবনে ১ দিন ছেদ পড়বে এবং তাদের শোকজ করা হবে। পাশাপাশি তাদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন।  তবে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস‌্য মারা গেলে ছুটি মিলবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। নবান্নের সেই কড়া নির্দেশে কাজ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই