Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুকুল-মামলা এবার সুপ্রিম কোর্টে! তোড়জোড় শুরু স্পিকারের

স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার পর চলতি সপ্তাহেই দেশের শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারে হস্তক্ষেপের অভিযোগে এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে মুকুল-মামলা। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার দাবিতে হাইকোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মামলা দায়ের করেছেন। মামলার শুনানিতে হাইকোর্ট এ নিয়ে সিদ্ধান্ত নিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সমসসীমা বেঁধে দিয়েছে। সূত্রের খবর, এরপরই আইনজীবীদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন বিধানসভার শীর্ষ আধিকারিকরা। স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার পর চলতি সপ্তাহেই দেশের শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হতে পারে।

গত ২৮ সেপ্টেম্বর মুকুল-মামলার শুনানির চলাকালীন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের আইনজীবী আদালতে মণিপুর বিধানসভার এক বিধায়কের দলত্যাগের উদাহরণ তুলে ধরেছিলেন। সেই ঘটনায় সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে মণিপুর বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল। ওইদিনই হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষকে। সূত্রের খবর, তার পরই বিধানসভার পক্ষ থেকে আধিকারিকরা এ বিষয়ে আইনি পরামর্শ নেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে। সুপ্রিম কোর্টে যাতে আইনজীবী অভিষেক মনু সিংভিকে পাওয়া যায়, সে বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছিলেন মুকুল রায়। তবে গত ১১ জুন তিনি তৃণমূলে যোগ দেন। তখন থেকেই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনিত হন মুকুল রায়। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি পরিষদীয় দল। তা নিয়েই চলছে চাপানউতোর।

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি