কালীঘাটে সোনার দোকানের কারিগরকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে দক্ষিণ কলকাতার কালীঘাটে খুন হলেন এক যুবক। নাম সৌমেন। বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়াতে(Ulaberia)। জানা গেছে, সে সোনার দোকানের কারিগর। দোকানে ময়লার গাড়ি ধাক্কা মারলে তাকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। এরপর উলুবেড়িয়ার ওই যুবককে ছুরি দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।ঘটনাস্থলে তদন্তে যান কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল ভিদীত রাজ ভনদেশ।সোনার দোকানের মালিক তরুণ ধারাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার সকালে হাড়হিম ঘটনার সাক্ষী শহর কলকাতা। সোনার দোকানকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। মৃত ব্যক্তি ওই সোনার দোকানের (Gold Shop)কারিগর বলে জানা গিয়েছে। এদিন সকালে একটি ময়লার গাড়ি দোকানে ধাক্কা মারে। সেই নিয়ে শুরু হয় অশান্তি।

ময়লার গাড়ি ধাক্কা মারায় প্রতিবাদ করেছিলেন সৌমেন বাবু। তারপরেই আচমকাই কালীঘাটে বেণী নন্দন স্ট্রিট(Beni Nandan Street) এলাকায় রাস্তাতেই একের পর এক কোপ চালাতে থাকে অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।স্থানীয়রাই প্রথমে বিষয়টি দেখতে পান। তাঁরাই ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেয়। এই ঘটনায় কারা জড়িত এখন স্পষ্ট হয়নি। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।মৃত ব্যক্তির নাম সৌমেন ঘড়া। বয়স ৩৫ বছর। বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। ঘটনাটি ঘটে কালীঘাট থানা এলাকার ১৯,নম্বর বেণী নন্দন স্ট্রীটের সামনে। মৃতদেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আসল ঘটনা কী ঘটেছে তা জানাতে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।কালীঘাট থানা থেকে কিছু দূরত্বে কি করে প্রকাশ্য রাস্তায় এই ধরনের খুনের ঘটনা ঘটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যারা এই অপরাধ ঘটিয়েছে তাদের খুঁজছে পুলিশ। যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তার সন্ধানে তল্লাশি চলছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মৃত যুবকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির