এই মুহূর্তে

ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু কলকাতার বালিগঞ্জে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কের কোয়ার্টারে(Bank Quarter) থাকতেন তাঁরা। স্বামী-স্ত্রী আর দুই সন্তান। বৃহস্পতিবার সকালে সেই স্বামীই কাঁদতে কাঁদতে আবাসনের নিরাপত্তারক্ষীকে ফোন করে জানান, স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। নিরাপত্তারক্ষীরাও ওপরে গিয়ে দেখেন ঘরে ঝুলছে মহিলার দেহ। নীচে খাটে ঘুমিয়ে আছে দুই সন্তান। স্বামী বাড়তে থেকেও জানতেও পারলেন না স্ত্রী আত্মঘাতী হচ্ছেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। সবার সন্দেহ একটাই, স্বামীই খুন করে স্ত্রীকে ঝুলিয়ে দিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটেছে কলকাতার(Kolkata) বালিগঞ্জ(Ballygunge) এলাকায়। সেখানকার ডোভার পার্ক(Dovar Park) এলাকার একটি আবাসনের ঘটনা। মৃতার নাম রেশমি বর্মা। তাঁর স্বামী, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাঁদেরও প্রশ্ন, স্বামী ঘরে থেকেও বুঝতে পারলেন না কেন স্ত্রী আত্মঘাতী হচ্ছেন!

জানা গিয়েছে, মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় দেখেই আবাসনের নিরাপত্তারক্ষীরা বালিগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানান। তারপরেই সেখানে পুলিশ আসে ও মহিলার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীরা জানিয়েছেন, দেহ উদ্ধারের সময় মহিলার স্বামী বাড়িতেই ছিলেন। তাঁদের দুই সন্তান ঘুমিয়েই ছিল। তাঁরা মায়ের ঝুলন্ত দেহ দেখেনি। তাঁর মৃত্যুর বিষয়েও কিছু জানে না। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, সন্তানদের ঘুম পাড়িয়ে মহিলা আত্মহত্যা করেছেন। তবে কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। যে ঘর থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে, তার পাশের একটি ঘরেই ছিলেন মহিলার স্বামী। তিনি স্ত্রীর আত্মহত্যার বিষয়ে কিছুই জানতে পারেননি। এটাই এখন সব থেকে বড় প্রশ্ন পুলিশের কাছে, কেন তিনি বাড়িতে থেকেও তা জানতে পারলেন না! তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি কিছু হয়েছিল কিনা সেটাও খোঁজ নিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ