SSKM-এ সাফাইকর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : SSKM-এ সাফাই কর্মীর দেহ উদ্ধার। শুক্রবার সাত সকালে মেডিসিন বিভাগের আউটডোরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। কীভাবে ওই সাফাইকর্মীর মৃত্যু হয়েছে জানা যায়নি।

জানা গিয়েছে, শুক্রবার সকালে নিউ ওপিডি বিল্ডিংয়ের ৪ তলার ৮ নম্বর ঘর থেকে ওই সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালকর্মীরাই প্রথমে তাঁর দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, বেসরকারি চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তিনি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকে নজর পুলিশের।

অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে ওপিডি বিল্ডিং খোলা হয়। সেই সময়ই হাসপাতালকর্মীরা দেখতে পান ৮ নম্বর ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন হাসপাতালেরই এক সাফাইকর্মী। বেসরকারি চুক্তিভিত্তিক কর্মী ছিবেন তিনি। কিন্তু কীভাবে মৃত্যু? তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি কেউ খুন করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারনা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই সাফাইকর্মী।

অন্যদিকে, শুক্রবার সকালেই আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। চার বছরের ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে আরজি কর হাসপাতালে এসেছিলেন তিনি। তাঁর ছেলের হাতে ফ্র্যাকচার থাকায় হাসপাতালে অস্ত্রোপচারের কথা ছিল। ঘটনার সময় লিফট পরিচালনার জন্য কেউ ছিলেন না। কোনও কারণে লিফটে আটকে পড়েন তাঁরা। তীব্র ঝাঁকুনির পর লিফট উপরে না উঠে, নীচের বেসমেন্টে নেমে আসে। সেখানেই মৃত্যু হয় ১ ব্যক্তির। 

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের