Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অযথা সময় নষ্ট’, ফেসবুক পোস্টের পরেই রূপাকে গুরুত্ব দিল বিজেপি!

পোস্টটি তিনি সম্প্রতি করেছেন। তবে রূপার রহস্যময় পোস্টের পরে ‘কোণঠাসা’ অবস্থা কাটাতে তাঁকে ফের সামনে এনে গুরুত্ব দিল বিজেপি!

Share:

নিজস্ব প্রতিনিধি: রূপা গঙ্গোপাধ্যায় (RUPA GANGULY) বরাবর স্পষ্টবাদী হিসেবেই পরিচিত। তা নিয়ে বিজেপি (BJP) শিবিরের অন্দরেও কম বিতর্ক হয়নি। তাঁর করা ফেসবুক পোস্ট ফের জুগিয়েছে জল্পনার রসদ। তা নিয়ে রাজ্য- রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। তবে কি রাজনীতি ছাড়তে চলেছেন রূপা? উল্লেখ্য, সম্প্রতি শোনা যাচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রূপার। আর সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরেই কি তাঁকে দলে গুরুত্ব দিল বিজেপি! উঠছে সেই কথাও। 

তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন। তাতে লেখা, রাজনীতিতে না এলে জানাই হত না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ। আর এই পোস্টকে কেন্দ্র করেই ছড়িয়েছে জল্পনা। তবে কি তিনি ক্ষুব্ধ নিজের দলের কারও ওপর? পোস্টটি তিনি কিছুদিন আগেই করেছেন। আর তারপরেই দূরত্ব তৈরি হওয়া রূপা যেন হঠাৎ করে যেন সামনে এসেছেন।

বৃহস্পতিবার বিজেপি তারকা প্রচারক প্রার্থী তালিকা প্রকাশ করে। দেখা যাচ্ছে ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের তারকা প্রচারক তালিকায় রয়েছে তাঁর নাম। ৪০ জন তারকা প্রচারকের মধ্যে বঙ্গের ৫ জন। সেখানে নাম রয়েছে ‘একটু বেসুরো’ লকেট চট্টোপাধ্যায়েরও। নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তবে রূপার রহস্যময় পোস্টের পরে ‘কোণঠাসা’ অবস্থা কাটাতে তাঁকে ফের সামনে এনে গুরুত্ব দিল বিজেপি!

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ