‘নবান্ন অভিযান বেআইনি’, জানিয়ে দিলেন মনোজ বর্মা

রাজ্য পুলিশের ADG (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা জানিয়ে দিলেন, ‘নবান্ন অভিযান বেআইনি’। কেন তা বেআইনি তার ব্যাখাও দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) সুবিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ইস্তফা চেয়ে আগামিকাল অর্থাৎ ২৭ অগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের(Nabanna Abhiyaan) ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। যদিও এটা সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে এই অভিযান কার্যত রাজ্য রাজনীতিতে বাম-বিজেপির যৌথ অভিযান হতে চলেছে। আর সেই কর্মসূচীকে ঘিরে আগামিকাল যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে, এমন অভিযোগ বার বার শোনা যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের মুখ থেকে। এই অবস্থায় এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ADG (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা(Manoj Verma) জানিয়ে দিলেন, ‘নবান্ন অভিযান বেআইনি’। কারণ হিসাবে জানিয়ে দিলেন, ‘কোনও ছাত্র সংগঠনের তরফে আমাদের কাছে ২৭ আগস্টের অভিযান নিয়ে কোনও অনুমতি চায়নি। নবান্ন উচ্চ নিরাপত্তার এলাকা। রাজ্যের প্রশাসনিক ভবন। এখানে কোনও অনুমতি ছাড়া কোনও কর্মসূচি পালন করা যায় না। তাই এই মিছিল বেআইনি।’ 

আরও পড়ুন, We Want Justice শ্লোগান তোলা মিছিল থেকে অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি

এদিনের সাংবাদিক বৈঠকে মনোজ বর্মা জানান, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নাম দিয়ে যে সংগঠন অভিযান করার ডাক দেওয়া হয়েছে, তাঁরা কোনওরকম অনুমতি নেয়নি। এমনকী, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও আইনি স্বীকৃত সংগঠনই নেই। ওদের একটা ফেসবুক পেজ পাওয়া গিয়েছে। সদস্যদের বেশিরভাগই বিজেপি, এবিভিপির সদস্য। যারা আর জি করের ঘটনার মতো স্পর্শকাতর ইস্যুতে এত বড় একটা মিছিল সংগঠিত করতে চায়, তাদের কি উচিত না সময়মতো পুলিশের অনুমতি চাওয়া? একটা কর্মসূচি ঘোষণা করেই কি দায় সারা হয়ে যায়? এ থেকেই বোঝা যায় আসলে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে। নবান্ন একটি সংরক্ষিত এলাকা। এখানে কোনও কর্মসূচি করতে গেলে অনুমতি নিতে হয়। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি তৈরির জন্য এই অভিযানের ডাক দিয়েছে। এই সংগঠনের যে ৩জন সাংবাদিক বৈঠক করে অভিযানের ডাক দিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন গতকাল রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে এক বিশেষ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। কেন করেছেন সেটাও আমরা খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন, নবান্ন অভিযানে অশান্তি ঠেকাতে হাওড়া-কলকাতায় কড়া নিরাপত্তার বেষ্টনী

এদিনের সাংবাদিক বৈঠকে মনোজের সঙ্গেই হাজির ছিলেন এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারও। তিনি জানান, ‘আগামিকাল NET আছে। পরীক্ষা দেবেন বহু পরীক্ষার্থী। তাঁদের যাতে পথেঘাটে কোনও সমস্যা না হয়, তার জন্য পুলিশ সবরকমভাবে তৈরি। রাস্তায় অতিরিক্ত বাস থাকবে। কোনও ছাত্র সংগঠন এমন একটা দিনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে, যেদিন সর্বভারতীয় স্তরে বড় পরীক্ষা আছে। যা কিনা ছাত্র স্বার্থ বিরোধী। তারা কি সত্যিই আসল ছাত্র? তবে রাস্তায় পরীক্ষার্থীদের যে কোনও রকম অসুবিধায় পুলিশ সাহায্যের জন্য প্রস্তুত থাকবে। প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে। তাই সাধারণ মানুষকে বলবো এসব থেকে দূরে থাকতে। শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। আমরা ওদের বলেছিলাম, নবান্ন নয়, অন্য কোনও জায়গায় এই মিছিলের অনুমতি চাইলে পুলিশ তা দিতে প্রস্তুত। কিন্তু ওরা তাতে রাজী হয়নি। আগামিকাল মিছিলের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে যাবে। মিছিলে ঢুকে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে।’

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২