ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাঠিচার্জের ঘটনায় রিপোর্ট তলব নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এক আত্মীয়দের ওপর পুলিশ লাথিচার্জের ঘটনায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। প্রশাসন মারফত জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘটনায় এবার স্বাস্থ্যভবনের কাছে রিপোর্ট তলব করল নবান্ন। শুধু তাই নয় বুধবার স্বাস্থ্য দপ্তর তলব করেছে   ন্যাশনাল মেডিক্যাল কলেজের  অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তথা সুপারকে।

ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিব এই ঘটনা নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন  করেছে। সেই কমিটিতে রয়েছে ডিন, নার্সিং সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, এই ঘটনা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার বুকে ব্যথা নিয়ে শাহনাজ হুসেন নামে এক ব্যক্তি ভর্তি হয়েছিলেন কলকাতার National Medical College and Hospital-এ। জরুরি বিভাগে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তার পরেই হাতে প্রবল যন্ত্রণা হতে থাকে রোগীর। সেই ব্যথা নিয়ে প্রশ্ন তোলে রোগীর পরিবার। কর্তব্যরত নার্সের কাছে জানতে চাওয়া হয়, কী ইঞ্জেকশন দেওয়া হয়েছে? কেন ব্যথা হচ্ছে? নার্সরা সেই জবাব দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। তাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্স পুলিশ ডাকে। পুলিশ এসেই ওই পরিবারকে ধাক্কা মারতে মারতে এবং লাঠিচার্জ করতে করতে বের করে দেয়। সেই লাঠিপেটার ভিডিও ভাইরাল হয়েছে গতকাল অর্থাৎ সোমবার। আর তার জেরে শুধু হাসপাতাল কর্তৃপক্ষই নয়, নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর এবং নবান্নও।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা